নীতিন দেশাইকে আত্মহত্যার প্ররোচনা, ESL কর্মকর্তাদের আবেদনের শুনানি ১১ অগস্ট

শুক্রবার (১১ আগস্ট) তাঁদের আবেদনের শুনানি হবে। এছাড়াও তাঁরা তাঁদের আবেদনে যেকোনও জবরদস্তিমূলক পদক্ষেপ থেকে নিজেদের জন্যে অন্তর্বর্তী সুরক্ষাও চেয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ২ অগাস্ট নিজের স্টুডিও থেকেই উদ্ধার হয় বলিউডের প্রখ্যাত শিল্প পরিচালক নীতিন চন্দ্রকান্ত দেশাইয়ের ঝুলন্ত মৃতদেহ। গত শুক্রবার ND স্টুডিওতেই পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হয়। বলিউডের একাধিক সুপারহিট চলচ্চিত্র ‘লাগান’, ‘দেবদাস’, ‘হাম দিল দে চুকে সানাম’-সহ একাধিক ছবির সেট সেজে উঠেছিল পরিচালকের হাতের যাদুতে। তাঁর মৃত্যুর কারণ হিসেবে পরে জানা যায়, মার্কেটে আর্থিক ঋণে জর্জরিত ছিলেন পরিচালক। প্রায় ১৮০ কোটি টাকায় দেনায় ডুবেছিলেন তিনি। ২০০৫ সালে মহারাষ্ট্রের রায়গড় জেলার কারজাতে নিজের স্বপ্নের স্টুডিও নির্মাণ করেন নীতিন। আর সেই ঋণের সুদ ২০২২ সালে এসে দাঁড়ায় ২৫২ কোটি টাকা। পুলিশ তদন্তে নেমে জানতে পারেন, ESL ফাইনান্সের থেকে বারবার তাঁকে মানসিক চাপ দেওয়া হতো, পাওনাদারদের স্টুডিওতে এসে ঝামেলা করার বিষয়টি বেড়ে গিয়েছিল।

করোনার সময় থেকেই তাঁর স্টুডিও অকেজো অবস্থায় পড়েছিল। শুটিং হওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। দেনা চোকাতে প্রায় হিমশিম খেতে হয় পরিচালককে। সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নেন তিনি। ইতিমধ্যেই পুলিশ ৫ জন ESL ফাইনান্সের আধিকারিককে তলব করেছে। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে জড়িয়েছেন, এডেলউইস ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের চেয়ারম্যান রাশেশ শাহ, এডেলউইস এআরসি এমডি, সিইও রাজ কুমার, কোম্পানির কর্মকর্তা স্মিত শাহ, কেউর মেহতা, জিতেন্দ্র কোঠারি। তবে ইতিমধ্যে তাঁরা এফআইআর বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেছেন।

শুক্রবার (১১ আগস্ট) তাঁদের আবেদনের শুনানি হবে। এছাড়াও তাঁরা তাঁদের আবেদনে যেকোনও জবরদস্তিমূলক পদক্ষেপ থেকে নিজেদের জন্যে অন্তর্বর্তী সুরক্ষাও চেয়েছে। শাহ ও বনসালের বিরুদ্ধে নীতিন দেশাইকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে পরিচালকের স্ত্রী ভারতীয় দণ্ডবিধির ৩০৬ (আত্মহত্যার প্ররোচনা) এবং ৩৪ (সাধারণ উদ্দেশ্য) ধারার অধীনে কোঠারি এবং অন্য দু’জনের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছেন। রায়গড় পুলিশ শিল্প পরিচালকের অফিস থেকে একটি ভয়েস রেকর্ডারে করেছে।

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা