ভক্তের ডাকে মর্ত্যে শিবের দূত, কীভাবে পঙ্কজকে উচিত পথ দেখাবেন অক্ষয়, গল্প বলবে ‘OMG2’

এবার সেই কেস নিয়েই কোর্টে গিয়েছেন কান্তি। বাদী, বিবাদী দুই পক্ষের হয়েই কেস করেছেন কান্তি। আর তা শুনেই উকিল একেবারে তাঁকে নাকানি চুবানি খাওয়াচ্ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল অক্ষয় কুমারের আসন্ন চলচ্চিত্র ‘OMG 2’-ট্রেলার। টিজার রিলিজ হওয়ার পর থেকেই ছবি ঘিরে বিতর্ক তুঙ্গে। সেন্সর বোর্ড অনেক পর্যালোচনা করার পর ছবিকে অবশেষে শংসাপত্র দিয়েছে। তাও ছবির কিছু অংশে কাঁচি চলেছে। আর কিছু অংশে শুধরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ১১ আগস্ট দেশব্যাপী মুক্তি পাচ্ছে ‘OMG 2’। যদিও ইতিমধ্যেই ছবির ট্রেলার U/A শংসাপত্র পেয়ে গিয়েছে। গতকাল ছবি মুক্তির কথা থাকলেও স্বনামধন্য শিল্প পরিচালক নীতিন চন্দ্রকান্ত দেশাইয়ের মৃত্যুর কারণে বাতিল করা হয় ট্রেলার মুক্তি। অবশেষে আজ সকালে মুক্তি পেল অক্ষয় কুমার অভিনীত ‘OMG 2’। স্বর্গের দূত হয়ে একেবারে চমকে দিলেন অক্ষয়।

শিবের দূতের ভূমিকায় অভিনেতার রূপ দেখে উচ্ছ্বসিত ভক্তরা। ছবির গল্পে উঠে আসবে এক সাধারণ মানুষের গল্প যিনি তাঁর সন্তানের শিক্ষার হকের দাবিতে লড়ছেন। আর তাঁরই সহায় হবেন স্বয়ং শিবরূপী অক্ষয়। গুরুত্বপূর্ন ভূমিকায় অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠি। ট্রেলারের শুরুতেই দেখা গিয়েছে, মহাশূন্যে মহাদেবের মূর্তি। তিনি পাহাড় চূড়ায় দাঁড়িয়ে থাকা নন্দীকে আদেশ দিলেন তাঁর ভক্ত কান্তি শরণ মুদগলের সাহায্য করতে। তাঁর কাছে শিবের দূতকে পাঠানো হয়। আসলে তাঁর ছেলে স্কুলে কোনও এক অভব্য আচরণ করেছে তাই তাঁকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Akshay Kumar (@akshaykumar)

এবার সেই কেস নিয়েই কোর্টে গিয়েছেন কান্তি। বাদী, বিবাদী দুই পক্ষের হয়েই কেস করেছেন কান্তি। আর তা শুনেই উকিল একেবারে তাঁকে নাকানি চুবানি খাওয়াচ্ছেন। উকিলের ভূমিকায় অভিনয় করছেন ইয়ামি গৌতম। তখনই শিবের দূত এসে তাঁকে পথ দেখায় অক্ষয়। কান্তি শরণ মুদগলের চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী। অমিত রাই পরিচালিত ছবিটি আগামী ১১ তারিখ মুক্তি পাবে। একই দিনে আসছে সানি দেওল অভিনীত বহু প্রতীক্ষিত ‘গদর ২’-মুক্তি পাচ্ছে। অন্যদিকে বাংলায় এদিন মুক্তি পাচ্ছে দেবের ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ এবং মধুমিতা সরকারের ‘চিনি ২’। সুতরাং বক্সঅফিসে জোর যুদ্ধ চলবে তা বলাই বাহুল্য! ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত অক্ষয় ও পরেশ রাওয়াল অভিনীত ‘OMG’-এর দ্বিতীয় সংস্করণ হল ‘OMG2’।

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা