‘অস্কার কি শুধু পুরুষদের জন্য?’ মহিলা পরিচালকদের হয়ে গর্জে উঠলেন হলিউড ডিভা

গত ২৪ জানুয়ারি সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর সর্বশেষ ছবি, দ্য গ্যালারিস্টের প্রিমিয়ারের পর একটি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন নাতালি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের অস্কারে মনোনয়ন পায়নি কোনও নারী পরিচালিত চলচ্চিত্র। ফুঁসে উঠলেন অভিনেত্রী নাতালি পোর্টম্যান। মনোনয়নে নারী পরিচালিত চলচ্চিত্রগুলিকে উপেক্ষা করার জন্য আকাদেমি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষের সমালোচনা করলেন নাতালি। গত ২৪ জানুয়ারি সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর সর্বশেষ ছবি, দ্য গ্যালারিস্টের প্রিমিয়ারের পর একটি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন নাটালি। তিনি অস্কারের নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। এবং অস্কারের এই সিদ্ধান্ত মহিলা চলচ্চিত্র নির্মাতাদের জন্য গভীর বাধা বলে দাবি করলেন অভিনেত্রী।

তিনি জানিয়েছেন, তিনি লক্ষ্য করেছেন ২০২৬ সালের অস্কারে বেশ কয়েকটি শক্তিশালী মহিলা পরিচালিত ছবি মনোনয়ন তালিকায় স্থান পায়নি। অথচ সেই ছবিগুলি সমালোচকদের দ্বারা প্রশংসিত ছিল। সেগুলির মনোনয়ন দরকার ছিল। এরপর অস্কারে মহিলা পরিচালকদের সীমিত স্বীকৃতি তুলে ধরে, পোর্টম্যান বলেন, এবারের অস্কারে শুধুমাত্র ক্লো ঝাও-এর হ্যামনেটই মনোনয়ন পেয়েছেন। তিনি সেরা ছবি এবং সেরা পরিচালক-সহ আটটি মনোনয়ন অর্জন করেছেন। যা নারী চলচ্চিত্র নির্মাতাদের জন্যে কঠিন চ্যালেঞ্জিং। সমস্যাটি অনেক আগে থেকেই শুরু হয়েছে। কিন্তু কারো চোখে পড়েনি। এখনও চলচ্চিত্র শিল্পে মহিলারা বাধা প্রাপ্ত। তাঁরা সব জায়গায় স্বীকৃতি পাননা। কিন্তু পুরস্কারের ক্ষেত্রে এই বঞ্চনা আরও স্পষ্ট হয়, যখন অনেক যোগ্য কণ্ঠস্বরকে স্বীকৃতি দেওয়া হয় না। যখন বছরে আকর্ষণীয় কাজ করার পরেও, মহিলা পরিচালকরা তাদের প্রাপ্য প্রশংসা থেকে বঞ্চিত হন।

পোর্টম্যান সরি বেবি, লেফট-হ্যান্ডেড গার্ল, হেড্ডা এবং দ্য টেস্টামেন্ট অফ অ্যান লি-এর মতো চলচ্চিত্রের উদাহরণ দিয়েছেন। এবং বলেছেন এই ছবিগুলিকে মনোনয়ন দেওয়া উচিত ছিল জুরিদের। এগুলো সবটাই নারী পরিচালিত চলচ্চিত্র। এরপর পোর্টম্যান ৭ জানুয়ারী, ২০২৬ তারিখে মিনিয়াপলিসে রেনি গুডের মারাত্মক গুলিবিদ্ধ হওয়ার পর আইসিই কর্তৃপক্ষের পদক্ষেপের নিন্দা করেন। কারণ তাঁর চলচ্চিত্রের প্রিমিয়ার উদযাপন করছিলেন।তখন তাঁর দেশের সকলে শোক পালন করছিলেন। পোর্টম্যান তাঁর কেরিয়ার স্টার ওয়ার্স: এপিসোড আই – দ্য ফ্যান্টম মেনেস, ব্ল্যাক সোয়ান, থর, নাইট অফ কাপস এবং সং টু সং-এর মতো একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি পরবর্তীতে গুড সেক্স-এ অভিনয় এবং প্রযোজনা করবেন।

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না

সকালে খালি পেটে অফিস যাচ্ছেন? শরীরে কী কী ক্ষতি হচ্ছে জানলে চিন্তায় পড়বেন

সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়বে, অযথা বিতর্কে জড়াবেন না, ক্ষতি হতে পারে…

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?