সে কী কাণ্ড, হঠাৎ পাপারা‍ৎজিদের দেখে চটলেন কেন পরিণীতি?

পিছন ফিরে গোপনীয়তা বজায় রাখার জন্যে হাত জোড় করেও তাঁর ছবি না তোলার অনুরোধ করলেন নায়িকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সত্যিই কথা বাপু! সেলিব্রিটিদেরও তো একটা জীবন আছে! সব সময় তাঁদের পেছন পেছন মিডিয়া পার্সন ক্যামেরা নিয়ে ঘুরঘুর করলে একটা সময় মেজাজ হারানো স্বাভাবিক বিষয়। আসলে সামনে তাঁর বিয়ে, তাই তাঁর বিয়ের যাবতীয় আপডেট আগে পেতে মোটামুটি সবাই নজরে রাখছেন তাঁকে। দিন কয়েক আগেই ভাইরাল হয়েছে পরিণীতি চোপড়া এবং আপনেতা রাঘব চাড্ডার বিয়ের কার্ড এবং তাঁদের বিয়ের যাবতীয় আপডেট। আগামী ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরের এক বিলাসবহুল ফোর্টে বসতে চলেছে তাঁদের বিয়ের আসর। ২৩ সেপ্টেম্বর থেকেই শুরু হবে তাঁদের বিয়ের অনুষ্ঠান। একটি ডিনার অনুষ্ঠানের পাশাপাশি সংগীত নাইটেরও আয়োজন করা হয়েছে, যাতে থাকবে একাধিক চমক। অভিনেত্রীর বিয়েতে উপস্থিত থাকবেন একাধিক রাজনৈতিক নেতা। যদিও তাঁদের প্রেমের গুজব থেকেই সাক্ষী হয়ে রয়েছে মুম্বই পাপারা‍ৎজিরা। ক্যামেরা নিয়ে প্রতিনিয়ত ধাওয়া করছেন নায়িকার পেছন, যদিও বর্তমানে বিয়ের জন্যই চর্চায় রয়েছেন পরিণীতি।

এদিকে কিছুদিন আগেই রিলিজ হয়েছে তাঁর ছবি ‘মিশন রানিগঞ্জ’ এর প্রোমো, যেখানে তিনি অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করছেন। ছবির প্রচারও শুরু করেছেন অভিনেত্রী, তাঁদের বিয়ের আমন্ত্রণপত্র এই সপ্তাহের শুরুর দিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। তবে ছবির প্রচারের মধ্যেই শনিবার পরিণীতিকে দেখা গেল শহরে। আউটিংয়ের সময়, অভিনেত্রী একটি সুন্দর পোশাকে ধরা দিলেন। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ছবি এবং ভিডিওর জন্য তাঁকে তাড়া করছে পাপারা‍ৎজিরা। আর গাড়ি থেকে নামতেই বাইরে পাপারাজ্জিদের দাঁড়িয়ে থাকতে দেখে হতবাক হয়ে গেলেন নায়িকা। তখন অভিনেত্রী বলেন, আপনারা কি সবসময় এখানেই থাকবেন, ছবির জন্য আমাকে অনুসরণ করা বন্ধ করুন। পিছন ফিরে গোপনীয়তা বজায় রাখার জন্যে হাত জোড় করেও তাঁর ছবি না তোলার অনুরোধ করলেন নায়িকা। আসলে অভিনেত্রী এদিন পরিণীতি মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ-এর প্রচারমূলক শুটিংয়ের জন্য অক্ষয় কুমারের সঙ্গে পূজা এন্টারটেইনমেন্টের অফিসে ছিলেন। জানা গেছে, বিয়ের জন্য বিরতি নেওয়ার আগে তিনি তাঁর কাজ কাজ শেষ করবেন। 

কাজের ভিত্তিতে, পরিণীতিকে মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ-এ দেখা যাবে যা রানিগঞ্জ কয়লাক্ষেত্রের একটি বাস্তব জীবনের ঘটনা এবং ভারতের কয়লা খনি উদ্ধার অভিযানের নেতৃত্বদানকারী প্রয়াত যশবন্ত সিং গিল-এর বীরত্বপূর্ণ অভিনয় থেকে অনুপ্রাণিত। এছাড়াও ইমতিয়াজ আলির চমকিলা ছবিতে দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন পরিণীতি। এটি আগামী বছর নেটফ্লিক্সে মুক্তি পাবে। চলচ্চিত্রটি দুই জনপ্রিয় পাঞ্জাবি গায়ক অমরজিৎ কৌর এবং অমর সিং চমকিলাকে ঘিরে আবর্তিত হয়েছে। 

৯.৩৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে ভাঙল উসেইন বোল্টের রেকর্ড, চিনুন কে করল এই কাজ

চেয়ারে বসিয়ে প্রধান শিক্ষকেকে ডিম থেরাপি, লেপা হল কাদা, কী অপরাধ তাঁর?

মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ছেলে ভর্তি হাসপাতালে, অন্য ওয়ার্ডে বসে মদ্যপান মা’য়ের! ভাইরাল ভিডিও

লুকিয়ে বাংলা থেকে নেপাল যাওয়ার পথে হাতেনাতে গ্রেফতার আফগান নাগরিক

এবার নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

যশস্বী-অসিথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোটা অঙ্কের জরিমানা করল ICC, অপরাধে জানেন?

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

আইএসএফ ছেড়ে ঋতব্রতের শরণাপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল

ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

হাতে চোট নিয়েই নতুন ইতিহাস গড়লেন পন্থ, ভাঙলেন গিলের রেকর্ড