অসম্ভব প্রসব যন্ত্রণা নিয়ে দিল্লির হাসপাতালে ভর্তি পরিণীতি, কবে ভূমিষ্ঠ হবে রাঘবের সন্তান?

জানা গিয়েছে, রবিবার (১৯ অক্টোবর) দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সব ঠিকঠাক হলে আজই জন্ম নেবে রাঘবের প্রথম সন্তান।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাসখানেক আগে সস্ত্রীক কপিল শর্মার শোতে এসে পরিণীতি চোপড়ার সন্তান সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন আপ নেতা রাঘব চাড্ডা। এর দিন কয়েক বাদেই একেবারে রাজকীয়ভাবে যৌথ পোস্টের মাধ্যমে বাবা-মা হওয়ার কথা জানান রাঘব চাড্ডা এবং অভিনেত্রী পরিণীতি চোপড়া। না অন্যান্য তারকাদের মতো কতদিনের গর্ভবতী পরিণীতি বা কবে তাদের সন্তান ভূমিষ্ঠ হবে, কিছুই জানান নি তারকা দম্পতি। পাশাপাশি খোলামেলা ভাবে বেবি বাম্প দেখিয়ে শুটও করেন নি পরিণীতি চোপড়া। তাই ভক্তদের ধারণা ছিল না যে কবে ভূমিষ্ঠ হবে ‘কেশরি’ অভিনেত্রীর সন্তান। কিন্তু মনে হচ্ছে দীপাবলির আগেই মা হবেন পরিণীতি।

জানা গিয়েছে, রবিবার (১৯ অক্টোবর) দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সব ঠিকঠাক হলে আজই জন্ম নেবে রাঘবের প্রথম সন্তান। তবে এই বিষয়ে পরিণীতি বা রাঘবের পরিবার থেকে কিছুই জানানো হয়নি। একটি সূত্র বলছে, দীপাবলির আগেই, সন্তান জন্মের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন পরিণীতি। অভিনেত্রীর স্বামী রাঘব তাঁর সঙ্গে দিল্লির হাসপাতালে রয়েছেন। সুতরাং দীপাবলি তে ডবল খুশির হাওয়া চাড্ডা এবং চোপড়া পরিবারে। গত ২৫ অগস্ট পরিণীতি তাঁর সোশ্যাল মিডিয়ায় গর্ভাবস্থার ঘোষণা দিয়েছিলেন। সুখবরটি শেয়ার করার সময়, পরিণীতি তার পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, “আমাদের ছোট্ট মহাবিশ্ব, তার পথে।”

সেই পোস্টটি ভাইরাল হওয়া মাত্র মাসি হওয়ার খুশিতে আনন্দে লাফিয়ে উঠেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বাঁধেন রাঘব-পরিণীতি। মাত্র কয়েক বছরের প্রেমে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে বিয়ের আগে তাদের ডেটিং শিরোনামে ছিল। তাদের বাগদান অনুষ্ঠিত হয়েছিল ১৩ মে, ২০২৩ তারিখে। তখনই নিজেদের সম্পর্কের গুঞ্জনে শিলমোহর দেন রাঘব-পরিণীতি। জানা যায়, লন্ডনে একটি অনুষ্ঠানে রাঘব-পরিণীতির প্রথম দেখা হয়েছিল। তখনই তাঁরা কেউ কারো প্রফেশনের ব্যাপারে জানতেন না। এরপর বন্ধুত্ব, তারপর প্রেম, এরপর বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।

৯.৩৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে ভাঙল উসেইন বোল্টের রেকর্ড, চিনুন কে করল এই কাজ

চেয়ারে বসিয়ে প্রধান শিক্ষকেকে ডিম থেরাপি, লেপা হল কাদা, কী অপরাধ তাঁর?

মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ছেলে ভর্তি হাসপাতালে, অন্য ওয়ার্ডে বসে মদ্যপান মা’য়ের! ভাইরাল ভিডিও

লুকিয়ে বাংলা থেকে নেপাল যাওয়ার পথে হাতেনাতে গ্রেফতার আফগান নাগরিক

এবার নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

যশস্বী-অসিথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোটা অঙ্কের জরিমানা করল ICC, অপরাধে জানেন?

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

আইএসএফ ছেড়ে ঋতব্রতের শরণাপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল

ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

হাতে চোট নিয়েই নতুন ইতিহাস গড়লেন পন্থ, ভাঙলেন গিলের রেকর্ড