‘আমাকে আশীর্বাদ করুন’, অভিনয়ে ইতি টেনে নতুন শুরু পরিনীতির

আমি আমার জীবনের একটি সম্পূর্ণ নতুন অধ্যায় শুরু করার জন্য অনেক ভাগ্যবান। চাপ অনুভব করছি এবং আমি এই সংগীত যাত্রা শুরু করতে কতটা উত্তেজিত তা আমি সত্যই বর্ণনা করতে পারি না।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনয়ে তো তিনি সেরার সেরা বটেই! তবে গানেও তিনি সেরা, হারিয়ে দিতে পারেন নামি- দামি গায়িকাদেরও। সেই প্রমাণ একাধিকবার দিয়েছেন অভিনেত্রী। তাই কি দর্শকদের প্রশংসায় বুঁদ হয়ে এবার অভিনয় পুরোপুরি ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি? কী ভাবছেন তো কে তিনি? গতবছরেই বিয়ে হয়েছে তাঁর। রাজনৈতিক নেতাকে মন দিয়েছেন তিনি। নিজের বিয়ে উপলক্ষে স্বামীকে নিজের কন্ঠের গানও উপহার দিয়েছেন অভিনেত্রী। তা নিয়েও দারুণ চর্চা চলেছিল।

কোনও গায়িকার থেকে কম সুন্দর নয় তাঁর কন্ঠের সুর। এবার নাকি পুরোপুরি অভিনয় ছেড়ে দিতে চলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া? অভিনয়ে তেমন হিটের সংখ্যা না থাকলেও বলিউডের প্রথম সারির নায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার বোন এবং আপনেতা রাঘব চাড্ডার স্ত্রী। গানের গলাটাও তাঁর সুমধুর। মাঝে মধ্যে নিজের সিনেমাতেও গলা দেন তিনি। শোনা যাচ্ছে, এবার তিনি গানের কেরিয়ার শুরু করতে চলেছেন। বিষয়টি নিশ্চিত করলেন পরিণীতি চোপড়া। তিনি শুধু 

একজন প্রতিভাবান অভিনেতাই নন, একজন প্রশিক্ষিত গায়িকাও। ইতিমধ্যেই ‘মেরি পেয়ারি বিন্দু’-এর ‘মন কে হাম ইয়ার না’ এবং ‘এ গার্ল অন দ্য ট্রেন’-এর ‘মতলবি ইয়ারিয়ান’-এর মতো একাধিক গানে কন্ঠ দিয়েছেন তিনি। বেশ প্রশংসাও পেয়েছেন। তাই এত প্রশংসায় বুঁদ হয়ে অবশেষে ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে সঙ্গীত যাত্রা শুরু করলেন পরিণীতি চোপড়া।

ইনস্টাগ্রামে খবরটি শেয়ার করে অভিনেত্রী জানালেন, “মিউজিক, আমার কাছে সবসময়ই আমার আনন্দের জায়গা। আমি সারা বিশ্বের অগণিত সঙ্গীতজ্ঞদের মঞ্চে পারফর্ম করতে দেখেছি এবং এখন অবশেষে সেই বিশ্বের অংশ হওয়ার সময় এসেছে। আমি আমার জীবনের একটি সম্পূর্ণ নতুন অধ্যায় শুরু করার জন্য অনেক ভাগ্যবান। চাপ অনুভব করছি এবং আমি এই সংগীত যাত্রা শুরু করতে কতটা উত্তেজিত তা আমি সত্যই বর্ণনা করতে পারি না। এটি এমন একটি যাত্রা যা আমাকে একসঙ্গে দুটি কেরিয়ার করার সুযোগ দিচ্ছে! কত মজা (এবং বিশৃঙ্খল)। তাই অজানাকে আলিঙ্গন করা এবং আমার সমস্ত ভয়ের মুখোমুখি হওয়া এবং আমার গাওয়া অভিষেক শুরু করা! আমি সেরা @এন্টারটেইনমেন্ট কনসালটেন্টের সঙ্গে হাত মেলাচ্ছি এবং আমরা এই বছর আপনার জন্য কিছু আশ্চর্যজনক জিনিস নিয়ে আসছি।” পরিণীতি, রাঘব চাড্ডাকে বিয়ের সময় ‘ও পিয়া’ গানটি রেকর্ড করেছিলেন। যেটি হরজোত কৌর এবং সানি এম আর সহ গৌরব দত্ত গানের কথা লিখেছেন এবং সুর করেছেন।

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা এল মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

দেবী দুর্গার কাছে গয়না খুলে যেতে হয় গৃহবধূদের, ১৮০ বছরের রীতি ভুঁইয়াবাড়িতে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

৩৬০ দিন সুরক্ষিত থাকেন লকারে, পুজোর পাঁচদিন পুজিত হোন দেবী! কোথায় রয়েছে সোনার দুর্গা?

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির

শরীর থাকবে ফিট, সন্ধের জলখাবারে একবার বানিয়ে দেখুন লাউয়ের খাস্তা কচুরি

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে ফেঁসে গেল চোর, শাস্তি দেখলে শিউরে উঠবেন

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?