মা হওয়ার পর সহ-অভিনেতার প্রেমে মশগুল পরিণীতি চোপড়া, হঠাৎ কী হল রাঘব ঘরণীর?

রবিবার, অভিনেত্রী অফিসিয়াল ইনস্টাগ্রাম স্টোরিজে 'রাঘব চাড্ডা' নাম লেখা একটি ভ্যানিটি ভ্যানের ছবি শেয়ার করেন। ক্যাপশনে লেখা ছিল, 'কখনও কখনও আপনার সহ-অভিনেতার প্রতি ভালো লাগা তৈরি হতে পারে',

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ে হয়েছে দেখতে দেখতে ৩ বছর হয়ে গেল, গতবছর পুত্রসন্তানের মাও হয়েছেন। কিন্তু এখনও সহ-অভিনেতার প্রেমে পাগল অভিনেত্রী পরিণীতি চোপড়া। হ্যাঁ, সম্প্রতি একটি পোস্টে অভিনেত্রী নিজেই বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেছেন যে, সম্প্রতি তিনি যাঁর সঙ্গে কাজ করছেন, সেই নায়কের প্রতি তিনি দুর্বল হয়ে পড়েছেন। কী অবাক হয়ে যাচ্ছেন? ২০২৩ সালে রাজস্থানের একটি বিলাসবহুল রিসোর্টে ধুমধাম করে প্রেমিক তথা আপ সর্বকনিষ্ঠ নেতা রাঘব চাড্ডাকে বিবাহ করেন পরিণীতি চোপড়া। বিয়ের ২ বছরের মাথায় গতবছর অক্টোবরে ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। ছেলেকে নিয়েই এখন দিন কাটছে তাঁর। তবে তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। প্রতিনিয়ত নিজের ছোট ছোট মুহূর্তের ছবি-ভিডিও আপলোড করছেন। এর মধ্যেই খবর, সহ-অভিনেতার প্রেম পড়েছেন পরিণীতি তবে কী রাঘবের সঙ্গে বিচ্ছেদ হচ্ছে অভিনেত্রীর? একেবারেই নয়। পরিণীতির এই পছন্দের মানুষটি আর কেউ নন, বরং তাঁর রাজনীতিবিদ স্বামী রাঘব চড্ডাই।

রবিবার, অভিনেত্রী অফিসিয়াল ইনস্টাগ্রাম স্টোরিজে ‘রাঘব চাড্ডা’ নাম লেখা একটি ভ্যানিটি ভ্যানের ছবি শেয়ার করেন। ক্যাপশনে লেখা ছিল, ‘কখনও কখনও আপনার সহ-অভিনেতার প্রতি ভালো লাগা তৈরি হতে পারে’, সঙ্গে তিনি চুম্বনের চিহ্ন জুড়ে দেন। অর্থাৎ স্বামীর প্রেমেই আবার পড়েছেন অভিনেত্রী। তবে পরিণীতি ও রাঘব কিসের শুটিং করছেন তা স্পষ্ট নয়। তবে বোঝা যাচ্ছে, পরবর্তী প্রকল্পে আবারও একসঙ্গে হাজির হতে চলেছেন তারকা দম্পতি, যা ভক্তদের জন্যে রোমাঞ্চকর হবে। এর আগে, গত বছরের জুলাই মাসে এই জুটি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এ একসঙ্গে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন। সেখানেই গর্ভবস্থা নিয়ে প্রথম মুখ খুলেছিলেন অভিনেত্রী। এদিকে সম্প্রতি, সংসদে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধির মতো গুরুত্বপূর্ণ বিষয়টি উত্থাপন করার জন্য পরিণীতি তাঁর স্বামীকে ‘হিরো’ বলে অভিহিত করেছিলেন।

রাজ্যসভায় দেওয়া ওই ভাষণে রাঘব জানান যে, স্যানিটারি প্যাড, বিশুদ্ধ জল, যথাযথ স্যানিটেশন ব্যবস্থা এবং গোপনীয়তার অভাবে এখনও বহু মেয়ে ঋতুস্রাবের সময় স্কুলে যেতে পারে না। তাই ঋতুস্রাবের পরিচ্ছন্নতাকে অনুগ্রহ হিসেবে না দেখে, স্বাস্থ্য, শিক্ষা, সমতা এবং মর্যাদার সঙ্গে যুক্ত একটি মৌলিক বিষয় হিসেবে দেখা উচিত। নিজের ইনস্টাগ্রাম স্টোরিজে রাঘবের ভাষণের ওই ক্লিপটি পুনরায় শেয়ার করে পরিণীতি তাঁকে তাঁর ‘হিরো’ বলে অভিহিত করেছিলেন। ২০২৩ সালের মে মাসে পরিণীতি সোশ্যাল মিডিয়ায় রাঘবের সঙ্গে তাঁর বাগদান অনুষ্ঠানের ছবি পোস্ট করে সবাইকে অবাক করে দেন। এরপর, এই জুটি ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর উদয়পুরে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন। গত বছরের ১৯ অক্টোবর পুত্র নীরকে স্বাগত জানান।

৯.৩৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে ভাঙল উসেইন বোল্টের রেকর্ড, চিনুন কে করল এই কাজ

চেয়ারে বসিয়ে প্রধান শিক্ষকেকে ডিম থেরাপি, লেপা হল কাদা, কী অপরাধ তাঁর?

মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ছেলে ভর্তি হাসপাতালে, অন্য ওয়ার্ডে বসে মদ্যপান মা’য়ের! ভাইরাল ভিডিও

লুকিয়ে বাংলা থেকে নেপাল যাওয়ার পথে হাতেনাতে গ্রেফতার আফগান নাগরিক

এবার নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

যশস্বী-অসিথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোটা অঙ্কের জরিমানা করল ICC, অপরাধে জানেন?

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

আইএসএফ ছেড়ে ঋতব্রতের শরণাপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল

ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

হাতে চোট নিয়েই নতুন ইতিহাস গড়লেন পন্থ, ভাঙলেন গিলের রেকর্ড