কেরলের কোঝিকোড় থেকে গ্রেফতার জনপ্রিয় দক্ষিণী পরিচালক কুঞ্জিলা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বিপত্তি। এবার গ্রেফতারির পরোয়ানা জারি হল কেরলের জনপ্রিয় পরিচালক কুঞ্জিলা মাসসিলামানির (Kunjila Mascillamani) বিরুদ্ধে। হ্যাঁ, কেরলের কোঝিকোড় থেকে আটক করা হল পরিচালককে। কারণ কী? দক্ষিণী ইন্ডাস্ট্রির সফলতা যেমন গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে, তেমনি এই ইন্ডাস্ট্রির একেকজন নির্মাতা থেকে অভিনেতার বিরুদ্ধে একের পর এক অভিযোগে তোলপাড় দক্ষিণ ভারত। কালী বিতর্ক এখনো শেষ হয় নি, তার মধ্যেই ফের গ্রেফতারের নির্দেশ আরেক দক্ষিণ পরিচালককে। একটি ইংরেজি প্রতিবেদন অনুযায়ী, শনিবার কেরালার কোঝিকোড় আন্তর্জাতিক মহিলা চলচ্চিত্র উৎসব থেকে চলচ্চিত্র নির্মাতা কুঞ্জিলা মাসসিলামানিকে পুলিশ আটক করেছে।

কারণ হিসেবে জানা গিয়েছে, কেরালা চলচ্চিত্র অ্যাকাডেমি আয়োজিত তিনদিনের চলচ্চিত্র উৎসব থেকে কুঞ্জিলার ছবি অসংহাতিথর বাদ দেওয়া হয়েছে, আর এই কারণেই কুঞ্জিলা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। এমনকী কুঞ্জিলা মঞ্চে উঠে প্রতিবাদ জানালে, তাঁকে জোর করে মঞ্চ থেকে টেনে নিয়ে যাওয়া হয়। প্রতিবাদের পাশাপাশি তিনি সরকার বিরোধী স্লোগানও দিচ্ছিলেন। সেই কারণেই পুলিশ তাঁকে আটক করে ওই অনুষ্ঠান থেকে।

যদিও পুলিশ তাঁকে থানায় স্থানান্তর করার আগে কোঝিকোড়ের বিচ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যায়। কুঞ্জিলাকে স্টেজ থেকে টেনে নিয়ে যাওয়ার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে কুঞ্জিলা নিজেই তাঁকে পুলিশ জিপে জোর করে তোলার ভিডিও এবং ছবি পোস্ট করেছেন৷ এছাড়াও তিনি পরে এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁকে মারধরও পর্যন্ত করা হয়েছিল। যদিও তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে কোনো গ্রেফতারের রেকর্ড ছিল কিনা তাও পুলিশ স্পষ্ট করেনি। উল্লেখ্য, কুঞ্জিলার নির্মিত অসংহাতীথার, মুলত একটি স্বাধীনতা সংগ্রামী সংকলনের একটি খন্ড।

বিশ্বকাপের হাজারতম ম্যাচে জাপানের চার গোল, তিউনিসিয়ার বিদায়

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি

বিশ্বভারতীতে নিয়োগ দুর্নীতি! বেনিয়ম নিয়ে উপাচার্যকে নোটিস পাঠাল তফসিলি কমিশন

সাইকেলে যোগব্যায়াম, আন্তর্জাতিক যোগ দিবসে গুমায় অভিনব উদ্যোগ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

৩ মাস ধরে নিখোঁজ মেয়ে, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন অসহায় বাবা

একাই ইকুয়েডরকে থামালেন কুরাসাওয়ের গোলরক্ষক রোম, করলেন বিশ্ব রেকর্ড

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

রেড রোড থেকে যোগের উপকারিতা বোঝালেন প্রধানমন্ত্রী মোদি, দিলেন সুস্থ থাকার টিপস

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

উইকএন্ডের সকাল থেকেই দুর্যোগ! ৪০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসানোর হুঁশিয়ারি ট্রাম্পের

জানেন কি ব্যবহৃত চা পাতাই হতে পারে ঘরোয়া নানা সমস্যার সহজ সমাধান!