ভক্তরা নাকি তাঁর ‘আর্মি’, ভুল শব্দ প্রয়োগ করে আইনি বিপাকে আল্লু অর্জুন

আমার কোনও ভক্ত নেই, আমার একটি আর্মি আছে। আমি আমার ভক্তদের ভালোবাসি, তারা আমার পরিবারের মতো। তারা আমার পাশে সেনাবাহিনীর মতো দাঁড়িয়ে আছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ‘পুষ্পা 2’। এই ছবিটির জন্যে প্রায় ৩ বছর অপেক্ষা করছেন ভক্তরা। ২০২১ সালে মুক্তি পেয়েছিল পুষ্পা ছবির প্রথম পার্ট। ছবির কাহিনী, গান, সংলাপ আজও সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে। বক্সঅফিসে প্রায় ৫০০ কোটির বেশি উপার্জন করেছে এ ছবি। এরপরেই নির্মাতারা ছবির সিক্যুয়ালের ঘোষণা করেছিল। সেদিনের পর থেকেই পুষ্পা 2-এর জন্যে অপেক্ষা করছেন ভক্তরা। অবশেষে আগামী ৫ ডিসেম্বর ভক্ত দের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে পুষ্পা 2। যদিও পুষ্পা ২ মুক্তির আগেই একাধিক বিতর্কে জড়াচ্ছে। দিন কয়েক আগেই CBFC শংসাপত্র পেয়েছে পুষ্পা 2। তাও একাধিক কাটছাঁটের পর। এবার আইনি সমস্যায় জড়ালেন খোদ পুষ্পা তথা সুপারস্টার আল্লু অর্জুন।

এই মূহুর্তে পুষ্পা 2-এর প্রচার জোরকদমে শুরু করেছেন আল্লু-রশ্মিকা সহ ছবির টিম। গতকাল মুম্বইতে প্রচারে গিয়েছিলেন অভিনীত। আর সেখানেই তাঁর একটি মন্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এক্স-এর একটি পোস্ট অনুসারে, আইকন তারকার বিরুদ্ধে হায়দরাবাদের জওহর নগর থানায় গ্রিন পিস এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার হার্ভেস্টিং ফাউন্ডেশনের সভাপতি শ্রীনিবাস গৌড় একটি অভিযোগ দায়ের করেছেন। কিন্তু কেন? আসলে ‘পুষ্পা 2’ -এর মুম্বই প্রেস মিটে, আল্লু অর্জুন বলেছিলেন, “আমার কোনও ভক্ত নেই, আমার একটি আর্মি আছে। আমি আমার ভক্তদের ভালোবাসি, তারা আমার পরিবারের মতো। তারা আমার পাশে সেনাবাহিনীর মতো দাঁড়িয়ে আছে। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। যদি এই ছবিটি বড় হিট হয়, আমি তাহলে এটি আমার সমস্ত ভক্তদের উৎসর্গ করব।” আল্লুর এই বিবৃতির বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছেন শ্রীনিবাস গৌড়।

তাঁর অভিযোগ, ‘আর্মি’ শব্দটি ব্যবহার করা অসম্মানজনক কারণ আর্মিরা সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত, তাঁরা জাতির সেবা করে। সেই কারণে তিনি আল্লুর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এদিন ইভেন্ট চলাকালীন আল্লু অর্জুন আরও বলেছেন, “পুষ্পা আমার নয়, পরিচালকের নয়, এটি ক্রু, টেকনিশিয়ান, ইউনিটের সদস্য, অভিনেতা-অভিনেত্রী সবার, যারা গত পাঁচ বছর ধরে আমাদের সঙ্গে কাজ করেছে। এই ছবিটি বাউন্সার, ইউনিট, প্রত্যেক সদস্যেদ জন্য। আমি চাই এই ছবিটা হিট হোক।” পুষ্পা 2: দ্য রুল ছবিটি পরিচালনা করছেন পরিচালক সুকুমার। এতে অভিনয় করছেন, আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা এবং ফাহাদ ফাসিল।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর