বিপুল পরিমান কর ফাঁকির অভিযোগ জনপ্রিয় গায়িকা শাকিরার বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিপুল পরিমান কর ফাঁকি (Tax evasion) দেওয়ার গুরুতর অভিযোগ উঠল জনপ্রিয় গায়িকা (Singer) শাকিরার (Shakira) বিরুদ্ধে। শাকিরা স্পেনের বাসিন্দা। জানা গিয়েছে ২০১২-২০১৪ পর পর দুটি আর্থিক বছরে শাকিরা প্রায় ১২ মিলিয়ন পাউন্ড কর ফাঁকি দিয়েছেন। এবং এই বিপুল পরিমান কর ফাঁকি দেওয়ার কারনে শাকিরার বিরুদ্ধে বার্সেলোনার আদালতে মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে এই মামলায় দোষী সাবস্ত্য হলে জনপ্রিয় গায়িকাকে ৮ বছর পর্যন্ত জেল এবং ২৩ মিলিয়ন পাউন্ড জরিমানা দিতে হতে পারে। এই ঘটনার প্রতিক্রিয়ায় এবার স্প্যানিশ আয়কর দফতরের বিরুদ্ধেই অভিযোগ করলেন জনপ্রিয় গায়িকা। শাকিরার অভিযোগ তাঁর যশ ও খ্যাতি নষ্ট করার জন্যই তাঁর বিরুদ্ধে এইরকম গুরুতর অভিযোগ এনেছেন স্প্যানিশ আয়কর দফতর।

শুক্রবার শাকিরার পক্ষ থেকে তাঁর মুখপাত্র একটি বিবৃতিতে জানিয়েছেন যে তাঁর যশ ও খ্যাতি নষ্ট করার জন্যই পরিকল্পিত ভাবে তাঁর বিরুদ্ধে এই অভিযোগ এনেছে স্প্যানিশ আয়কর বিভাগ। শুধু তাই নয় শাকিরাকে এই মামালায় টাকার বিনিময় একটি নিস্পত্তি চুক্তিতে আসতে বাধ্য করার জন্য অভিযুক্ত করা হয়েছে বলেও অভিযোগ করেছেন গায়িকা। তবে শাকিরা যে কোনো ভাবেই মাথা নোয়াবেন না এবং আদালতে ন্যায় বিচারের জন্য লড়াই করবেন সেইকথাও জানিয়ে দিয়েছেন শাকিরার মুখপাত্র।

উল্লেখ্য, যদি কেউ স্পেনে ১৮৩ দিনের বেশি সময় কাটান, তাহলে তাঁকে স্পেনীয় বাসিন্দা হিসেবে বিবেচিত করা হয় এবং তাঁর থেকে ট্যাক্স নেওয়া হয়। সেইমত ২০১৫ সালে স্পেনের একজন বাসিন্দা হিসেবে তাঁর নাম ট্যাক্স প্রদানকারী হিসেবে স্পেনের আয়কর বিভাগে নথিবদ্ধ করা হয়। স্প্যানিশ ট্যাক্স ইন্সপেক্টররা বার্সেলোনাতে শাকিরার প্রিয় হেয়ারপার্লারগুলিতে খোঁজ নেন। পাশপাশি শাকিরার সোশ্যাল মিডিয়া থেকে স্প্যানিশ ট্যাক্স ইন্সপেক্টররা জানতে পারেন জনপ্রিয় গায়িকা ২০১২ সালে ২৪২ দিন, ২০১৩ সালে ২১২ দিন এবং ২০১৪ সালে ২৪৩ দিন স্পেনে কাটিয়েছেন৷ এরপরই স্পেনের নিয়ম মেনে ২০১৫ সালে স্পেনের একজন বাসিন্দা হিসেবে তাঁর নাম ট্যাক্স প্রদানকারী হিসেবে স্পেনের আয়কর বিভাগে নথিবদ্ধ করা হয়। এবং শাকিরার বিরুদ্ধে ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে ছয়টি কর ফাঁকির অভিযোগ দায়ের করা হয়।

ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, সলিল সমাধি ৬

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান

সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে কচুয়া লোকনাথ ধাম, নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর

‘জীবন নরক বানিয়ে দিয়েছে’, ফের মোদিকে নিশানা যন্তরমন্তরের ভাইরাল গার্লের

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার

‘সাহেব ছুটি মিললে স্ত্রীর শেষকৃত্যে হাজির থাকতে পারি’, ঊর্ধ্বতন অফিসারের কাছে করুণ আর্তি কনস্টেবলের