নিককে ডিভোর্স দিচ্ছেন? উত্তরে প্রিয়াঙ্কা বললেন…..

২০১৮ সালের ১ ডিসেম্বর রাজস্থানে জাঁকিয়ে বিয়ে করেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। তারপর থেকেই সোশ্যাল মিডিয়াতে জোনাস পদবি ব্যবহার করে বেড়াচ্ছিলেন প্রিয়াঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৮ সালের ১ ডিসেম্বর রাজস্থানে জাঁকিয়ে বিয়ে করেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। তারপর থেকেই সোশ্যাল মিডিয়াতে জোনাস পদবি ব্যবহার করে বেড়াচ্ছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু গতবছরের নভেম্বর মাসে আচমকাই নিজের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে জোনাস পদবি সরিয়ে দেন প্রিয়াঙ্কা। আর তাতে ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়া জুড়ে। চর্চা শুরু হয় তাহলে কী বিবাহ-বিচ্ছেদের পথে হাঁটছেন ‘নিকিয়াঙ্কা’? দেশে-বিদেশে সর্বত্রই একই প্রশ্ন তাড়া করে বেড়িয়েছে প্রিয়াঙ্কাকে। যার উত্তর দিয়েছেন বলিউডের ‘দেশি গার্ল’।

প্রিয়াঙ্কা এক সাক্ষাৎকারে বলেছেন, ‘তারকা হওয়ার যন্ত্রণা প্রতি মুহূর্ত সহ্য করতে হয়। সেই সময়েও একই বিড়ম্বনায় বারবার পড়তে হয়েছে আমাকে। সর্বক্ষণ আমার দিকে মানুষের চোখ। নজরদারিতে রাখে সাধারণ মানুষ। পদবি সরিয়ে দেওয়ার পরে আমাকে ঘিরে যে বিতর্ক শুরু হয় সেটা আসলে আমার কাছে পেশাদার জীবনের একটি অঙ্গ। কিন্তু সেই মুহূর্তগুলিকে সামলাতে গিয়ে মাঝে মাঝে আমি দুর্বল হয়ে পড়েছিলাম। আমাদের এইসবের মধ্যে দিয়ে যেতেই হয়।’

‘কোয়ান্টিকো’ খ্যাত অভিনেত্রী আরও জানিয়েছেন, ‘আমি যদি কোনও ছবি পোস্ট করি, তাতে ছবির নেপথ্যে কী আছে, মানুষের চোখে সে সবই বেশি পড়ে। তারপরে শুরু হয় নানা রকমের জল্পনা। তুচ্ছ বিষয়কেও অনেক বড় করে দেখা হয়।’ যদিও নিকের সঙ্গে সম্পর্ক একই রয়েছে। বরঞ্চ দিন দিন আরও ভালো হচ্ছে। তাই চিন্তার কোনও কারণ নেই বলেই নিজের অনুরাগীদের আশ্বস্ত করেছেন প্রিয়াঙ্কা।

পানের বরজে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য…ময়নায় হাত-পা বাঁধা মহিলার দেহ উদ্ধার ঘিরে ঘনাচ্ছে রহস্য

ফের নদিয়া সীমান্ত! গোপন অভিযান চালিয়ে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

এবার অজয়ের নতুন শত্রু জয়দীপ আহলাওয়াত, প্রকাশ্যে ‘দৃশ্যম ৩’ ট্রেলার

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

চুঁচুড়ায় নার্সিংহোমে চরম অব্যবস্থা, অভিযানে গিয়ে পরিষেবা বন্ধ করল স্বাস্থ্য দফতর

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫