অন্তর্বাস দেখাতেই হবে, নাছোড়বান্দা পরিচালককে কীভাবে শায়েস্তা করেন প্রিয়াঙ্কা চোপড়া?

কিছুদিন আগেই জানিয়ে ছিলেন, কেন তিনি বলিউড ছেড়ে হলিউডে চলে যান, প্রকাশ্যে আনেন বলিউডের নোংরা রাজনীতির কথা।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউড হোক বা বলিউড প্রযোজক বা পরিচালকের দ্বারা কাস্টিং কাউচের শিকার হননি, এমন তারকা খুব কমই রয়েছে। বিশেষ করে বলিউডে, এই উদাহরণ ভুরি ভুরি। শুধু অভিনেত্রী নয়, অভিনেতারাও কাস্টিং কাউচের শিকার হয়েছেন। সম্প্রতি নিজের এক ভয়ানক কাস্টিং কাউচের স্মৃতি প্রকাশ্যে আনলেন দ্য গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়া। মাঝে মধ্যেই বলিউড প্রসঙ্গে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন অভিনেত্রী। কিছুদিন আগেই জানিয়ে ছিলেন, কেন তিনি বলিউড ছেড়ে হলিউডে চলে যান, প্রকাশ্যে আনেন বলিউডের নোংরা রাজনীতির কথা। সম্প্রতি তিনি দ্য জো রিপোর্টের সঙ্গে কথা বলার সময় প্রকাশ করেছেন যে, তিনি একবার একটি ছবির প্রস্তাব ছেড়ে দিয়েছিলেন যখন সেই ছবির পরিচালক তাঁর অন্তর্বাস দেখতে চেয়েছিলেন।

প্রিয়াঙ্কা “অমানবিক” অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন, তখন ছবিতে দু’দিন কাজ করার পরে প্রোডাকশন হাউসকে টাকা ফেরত দেন এবং ছবি ছেড়ে দেন। তবে অভিনেত্রী সেই চলচ্চিত্র বা পরিচালকের নাম বলেননি। শুধু একটাই কথা বলেন, ২০০২-২০০৩ সালের মধ্যে ঘটেছিল। যে সময়ে তিনি একজন অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন।

প্রিয়াঙ্কার কথায়, “তিনি আমাকে সরাসরি এটি বলেননি। তিনি আমার সামনে স্টাইলিস্ট কে বলেন। এরপর আমার বাবার পরামর্শে, আমি দুই দিন পর প্রজেক্ট ছেড়ে দিই এবং প্রোডাকশন হাউস কে টাকা ফেরত দিয়ে দিই।” মার্চ মাসে, প্রিয়াঙ্কা চোপড়া একটি পডকাস্টে বলেছিলেন, কেন তিনি বলিউড ছেড়েছেন? আমাকে ইন্ডাস্ট্রিতে (বলিউড) এক কোণায় ঠেলে দেওয়া হয়েছিল। কোনও লোকেরা আমাকে কাস্ট করেনি।” প্রিয়াঙ্কাকে শেষ দেখা গিয়েছিল সিটাডেল অ্যান্ড লাভ এগেইনে। তবে তিনি এখন ফারহান আখতারের জি লে জারা দিয়ে বলিউডে প্রত্যাবর্তন করতে চলেছেন।

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?