প্রিয়াঙ্কার অজানা গল্প ফাঁস, আমেরিকা থেকে ফিরতেই জানলায় লোহার গ্রিল লাগান বাবা, কিন্তু কেন?

আমাকে ১২ বছর বয়সে বিদেশে পড়াশোনা করতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তখন আমার চুলে বিনুনি থাকতো।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রিয়াঙ্কা চোপড়া, বলিউড থেকে উত্থান হলেও এখন তিনি গ্লোবাল স্টার। গোটা বিশ্বজুড়ে তাঁর দাপট। ছোটো থেকেই দুষ্টু বুদ্ধিতে পরিপূর্ণ প্রিয়াঙ্কা। যে কারণে একবার তাঁর বাবা জানালায় লোহার গ্রিল লাগিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, সম্প্রতি ছোটবেলার একটি স্মৃতিচারণ করলেন সিটাডেল অভিনেত্রী। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৬। বাবা অশোক চোপড়া যুক্তরাষ্ট্র থেকে ফিরেই অভিনেত্রীর জানালায় বার লাগিয়ে দিয়েছিলেন, কিন্তু কেন?

একটি নতুন সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, তিনি যখন ১৬ বছর বয়সে ভারতে ফিরে আসেন, তখন একদিন রাতে একটি যুবক হঠাৎ করেই তাঁর বাড়ির বারান্দায় লাফ দেয়। যা দেখে অভিনেত্রীর বাবা খুব ভয় পেয়ে গিয়েছিলেন। এই ঘটনার পর থেকে অশোক প্রিয়াঙ্কাকে ‘ঢিলেঢালা পোশাক বা ভারতীয় পোশাক সবসময় পরে থাকতে বলেন। কিন্তু তাঁর কোনও ঢিলেঢালা পোশাক না থাকায় তিনি তাঁর বাবার শার্ট পরতেন, সেগুলি বেঁধে রাখতেন।

দ্য হাওয়ার্ড স্টার্ন শো-তে বক্তৃতা করতে গিয়ে, প্রিয়াঙ্কা বলেছিলেন, “আমার বাবা খুব প্যারানয়েড ছিলেন। আমাকে ১২ বছর বয়সে বিদেশে পড়াশোনা করতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তখন আমার চুলে বিনুনি থাকতো। কিন্তু আমেরিকান কালচার, সংস্কৃতি, আদব কায়দা নিয়ে যখন আমি বাড়ি ফিরি তখন আমার বাবা জানালায় লোহার গ্রিল লাগিয়ে দিয়েছিল। কারণ আমেরিকান হাইস্কুলের ছেলেরা আমাকে বাড়ি পর্যন্ত অনুসরণ করত। আমার বাবা ভয় পেয়ে গিয়েছিলেন আমাকে নিয়ে, তোমার সমস্ত জিন্স বাজেয়াপ্ত করা হবে, তুমি শুধু ভারতীয় পোশাক পরবে। একজন ড্রাইভার সবসময় আমাকে নিয়ে যাতায়াত করত। তখন আমার বাবার জন্যে খারাপের লাগত।”

তিনি আরও যোগ করেছেন, “তখন আমি এর গুরুত্ব বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম যে আমি অজেয়। আমি এখন এটি সম্পর্কে ভাবি। একদিন যখন কেউ আমার বেডরুমের বাইরে লাফ দেয়, তখন আমি তাঁকে দেখে চিৎকার করে বাবার কাছে ছুটে গেলাম। আমার বাবা এলেন, ওই ব্যক্তি লাফ দিয়ে চলে গেলেন। পরের দিন আমার বাবার বলেন, ‘তোমার নিয়মের মধ্যে থাকা দরকার’। আমার জীবনের এই দুই বছরে আমি খুব অহংকারী এবং নিরর্থক ছিলাম। বিশেষ করে যখন আমি ভারতে ফিরে আসি।” দুই ভাইবোনের মধ্যে প্রিয়াঙ্কা সবার বড়। তাঁর বাবা অশোক চোপড়া ২০১৩ সালে ক্যান্সারে মারা যান। 

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩