মুক্তি পেল ‘রাবণ’-র ট্রেলার

রাম নবমীর বিশেষ দিনে মুক্তি পেল জিৎ প্রযোজিত ও অভিনীত আগামী ছবি 'রাবণ'-র ট্রেলার। আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে এই ছবি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাম নবমীর বিশেষ দিনে মুক্তি পেল জিৎ প্রযোজিত ও অভিনীত আগামী ছবি ‘রাবণ’-র ট্রেলার। ট্রেলারের শুরুতেই জিতের গমগমে গলায় শোনা যাচ্ছে বলতে  ”নমস্কার, রাবণরা মরে না। সেটা জেনেও প্রতিবছর তাদের পোড়ানো হয়। তবু রাবণ মরে না।’।

তার পরের অংশে দেখা যাচ্ছে সাংবাদিকতার অধ্যাপক রাম মুখার্জিকে। জাঁদরেল শিক্ষক নয় বরং বলা ভালো ছাত্রির সঙ্গে প্রেমে মশগুল অধ্যাপক রাম অর্থাৎ জিৎকে দেখা যাচ্ছে একভাবে। তারপরেই তাঁকে দেখা যাচ্ছে এক অন্য রূপে বলা ভালো নেতিবাচক চরিত্রে। যার সমস্ত কর্মকাণ্ড বলে দিচ্ছে যে সমাজের এক অন্ধকার দিকেই তার বাস। আর তাঁকে ধরার জন্য মাঠে নেমে পরে সমস্ত পুলিশফোর্স। সেখানেই এক অন্য ভূমিকায় এক জাঁদরেল পুলিশ অফিসার হিসাবে দেখা মেলে তনুশ্রী চক্রবর্তীর।

জিত ফিল্ম ওয়ার্কজের প্রযোজনায় এক অন্যভাবে জিতকে আবিষ্কার করতে চলেছেন দর্শক। বিশেষত জিতের ভক্তরা। এতদিন বাংলা ছবির দর্শক রোম্যান্টিক হিরোর ভূমিকায় দেখে এসেছেন এবার এক অন্য ভূমিকায় তাঁকে দেখতে চলেছেন দর্শক। আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে এই ছবি। যা দেখার জন্য রীতিমত মুখিয়ে রয়েছেন সকলে। 

 

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট