চুঁচুড়ায় দেবাংশুকে জেতাতে প্রচারে রচনা, প্রার্থীদের দিলেন শুভ রংয়ের পোশাক পরার টিপস

সাধারণত কোন দিন কোন রঙের পোশাক পরা শুভ, সেটা জ্যোতিষীরা বলে থাকেন। কিন্তু রচনার সুরে সেই জ্যোতিষীদের মতো বাণী কেন? সেটা নিয়েই শুরু হয়েছে জলঘোলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট মানেই রঙমিলান্তির খেলা। রাজ্যজুড়ে উড়বে লাল-সবুজ-কমলা আবির। হ্যাঁ, পশ্চিমবঙ্গের ভোট রাজনীতিতে এই রঙগুলিই চিহ্নিত। রঙের প্রতিফলন দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের পতাকায়। হ্যাঁ, শুক্রবার (২০ মার্চ) দলীয় কার্যালয়ে বসে সেই রঙ নিয়েই নানারকম ‘টিপস্’ দিলেন হুগলির তারকা সাংসদ রচনা বন্দোপাধ্যায়। জ্যোতিষীদের মতো বললেন, কালো রঙ এড়িয়ে যান। কেননা কালো রঙ অশুভ। শুভ কাজে সবসময় লাল কিংবা কমলা রঙ ব্যবহার করুন, সেই রঙের পোশাক পরুন। সাধারণত কোন দিন কোন রঙের পোশাক পরা শুভ, সেটা জ্যোতিষীরা বলে থাকেন। কিন্তু রচনার সুরে সেই জ্যোতিষীদের মতো বাণী কেন? সেটা নিয়েই শুরু হয়েছে জলঘোলা। অবশ্য কারণটাও জানিয়েছেন তিনি।

শুক্রবার (২০ মার্চ) চুঁচুড়ায় বিধানসভার সুগন্ধা এলাকায় সাংসদ কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন রচনা বন্দোপাধ্যায়। বৈঠকে তাঁর পাশে ছিলেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। এদিন সাংবাদিক বৈঠকে অভিনেত্রী কমলা রঙের একটি শাড়ি পরে এসেছিলেন। এই রঙের শাড়ি কেন, এই বিষয়ে প্রশ্ন রাখতেই অভিনেত্রী-সাংসদ বলেন, ২০২৬ রাহুর বছর। আজকের দিনটা শুভ দিন। ভাল কাজে এসেছেন বলে এই রঙের শাড়ি পরেছেন। তবে যে কোনও সময় ভাল কাজে, শুভ কাজে লাল কিংবা অরেঞ্জ রঙের পোশাক পরে যাওয়ার চেষ্টা করুন। এ বছরে অন্তত কালো রঙের পোশাক যতদূর সম্ভব এড়িয়ে চলুন। যদিও তিনি পোশাকের রঙের সঙ্গে রাজনীতিক রঙ মেলান না। কারণ এর আগে প্রয়াগরাজ কুম্ভে পুণ্যস্নানে গেরুয়া পোশাকে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

তিনি যোগী রাজ্যের নিয়মকানুনকে শ্রদ্ধাও জানিয়ে এসেছেন। তখনই জল্পনা উঠেছিল, তৃণমূল ছেড়ে বিজেপিতে ঘেঁষছেন তিনি। কিন্তু ত্রিবেণী কুম্ভ সবুজ শাড়িতে এসে সেই জল্পনায় তালায় পরিয়ে দেন। ২০২৪ সালে হুগলিতে তৃণমূলের প্রার্থী হয়ে বিপুল ভোটে জেতেন রচনা বন্দোপাধ্যায়। এখন হুগলির সাংসদ তিনি। এরপরেই হুগলি তাঁর বাড়ি-ঘর হয়ে গিয়েছে। নিজের এলাকার বিপদে-আপদে সবসময় ছুটে যাচ্ছেন তিনি। ত্রিবেণীর কুম্ভমেলায় গিয়ে রচনা বলেছিলেন, তিনি কালার থেরাপি করেন। তবে শুক্রবারের বৈঠকে চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের জয়ের ব্যাপারে পূর্ণ আত্মবিশ্বাস প্রকাশ করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। নিজের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক বৈঠকে তিনি জানান, দেবাংশু রাজনৈতিকভাবে যথেষ্ট পরিণত এবং সংগঠনের সঙ্গে গভীরভাবে যুক্ত। তাই প্রচার ও জনসংযোগে কোনও বাধা হবে না বলেই তাঁর বিশ্বাস।

রচনার কথায়, এই নির্বাচনী লড়াইকে দেবাংশু এক ধরনের রিয়ালিটি শো হিসেবে দেখছেন, যেখানে সাধারণ মানুষের সমর্থনই হবে জয়-পরাজয়ের একমাত্র নির্ণায়ক। প্রার্থীর সমর্থনে নিজেও মাঠে নেমে প্রচার করবেন এবং দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে জোরকদমে প্রচার চালিয়ে চুঁচুড়ায় তৃণমূলের জয় নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন। এছাড়া এ দিনের সাংবাদিক বৈঠকে লাল ও কমলা রঙের সঙ্গে দু’টি বিরোধী রাজনৈতিক দলের (সিপিএম ও বিজেপি) সম্পৃক্ততা রয়েছে। সেই বিষয়টি বোধহয় খেয়াল করেননি রচনা। তাই পাশ থেকে হুগলি সংগঠনিক জেলা যুব তৃণমূলের নেত্রী প্রিয়াঙ্ক অধিকারী বলে ওঠেন ‘২৬-এর নির্বাচনে কিন্তু লাল বা অরেঞ্জ কোনওটাই আসছে না।’ প্রসঙ্গত, চুঁচুড়া কেন্দ্রে এ বার প্রার্থী বদল করেছে তৃণমূল কংগ্রেস। বিদায়ী বিধায়ক ও প্রবীণ নেতা অসিত মজুমদারকে টিকিট দেয়নি রাজ্যের শাসকদল।

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টেকনিশিয়ান স্টুডিওতে ধুন্ধুমার কাণ্ড, কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূলের পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!