‘১৫ বছরে উন্নয়নের কাজ হয়নি’, মমতাকে নিশানা ‘দিদি নং ১’ রচনার

তৃণমূল জমানার ১৫ বছরে উন্নয়ন হয়নি। মঙ্গলবার (১৬ জুন) এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল জমানার ১৫ বছরে উন্নয়ন হয়নি। মঙ্গলবার (১৬ জুন) এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন, ‘হুগলি লোকসভার বাসিন্দারা তাঁকে কাজ করার দায়িত্ব দিয়েছেন। সেই কাজের জন্যই রাজ্য ও কেন্দ্রে সরকারে থাকা এনডিএকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন।’ দল ছাড়লেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট থাকবে বলে জানিয়েছেন। যদিও তৃণমূল সুপ্রিমো আদৌ ‘বাগী’ রচনার মুখ দর্শন করবেন কিনা, তা নিয়ে যথেষ্টই সন্দিহান রাজনৈতিক পর্যবেক্ষকরা। 

এককালে ‘দিদি’, ‘দিদি’ বলতে প্রায় অজ্ঞান ছিলেন রচনা। লোকসভার তৃণমূল প্রার্থী হওয়ার আগে নিজের বিখ্যাত শো ‘দিদি নং ওয়ান’-এর মঞ্চেও মমতাকে অতিথি করে এনেছিলেন তিনি। দিদির আয়োজিত সমস্ত ইভেন্টে সব কাজ ফেলে দিয়ে উপস্থিত থাকতেন। বিধানসভা নির্বাচনের আগেও নিজের সংসদীয় এলাকা হুগলির সমস্ত কেন্দ্রের তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার চালিয়েছেন। যদিও তাঁর রাজনীতিতে যোগ দেওয়া সকলকে রীতিমতো চমকে দিয়েছিল। পালাবদলের বাংলায় সেই মমতা দিদিরই পাশে নেই রচনা। তৃণমূলের ২২ জন বিদ্রোহী শিবিরের মধ্যে তাঁর নামটাও রয়েছে। যদিও বিজেপিতে যোগ দেওয়ার আপ্রাণ চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছেন তিনি। এমন আবহে আজ মঙ্গলবার (১৬ জুন) লোকসভার সচিবালয়ে হাজিরা দিলেন রচনা। লোকসভার সচিব উৎপলকুমার সিংহের সঙ্গে দেখা করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। জানিয়ে দিলেন তিনিও তৃণমূলের বিদ্রোহীদের মধ্যে রয়েছেন। তেমনটাই খবর ‘ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (NCPI)-এর ছাতার তলায় আসা বিদ্রোহী গোষ্ঠীর একটি সূত্রের।

এদিন লোকসভার সচিবের সঙ্গে সাক্ষাতের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা বলেন, ‘মমতার বিরুদ্ধে কোনও বিদ্রোহ হতে পারে না। দিদির সঙ্গে আমাদের সম্পর্ক অনেক পুরোনো, এবং সেই সম্পর্ক সবসময় একই থাকবে। তাঁর প্রতি আমাদের যে শ্রদ্ধা, তা সবসময় থাকবে। কিন্তু একটা কথা সত্যি, সবাই বলে যে আমরা দিদির কারণে ভোট পেয়েছি। সেটা ঠিক। আমরা দিদির কারণেই ভোট পেয়েছি, কারণ দিদি নিজেই তৃণমূল কংগ্রেসের পরিচয় এবং প্রতীক। তৃণমূল কংগ্রেসে, মানুষ যে মুখটি চেনে এবং বিশ্বাস করে, সেটি দিদির মুখ, এবং আমরা সবাই তাঁকে গভীরভাবে শ্রদ্ধা করি। মানুষ দিদিকে দেখে ভোট দিয়েছে, তাঁরা রচনা বন্দোপাধ্যায়কে ভোট দিয়েছেন আমার চেহারা দেখে মুগ্ধ হয়ে নয়, বরং এই বিশ্বাস থেকে যে আমি তাঁদের জন্য কাজ করতে পারব। এর পেছনের মূল চালিকাশক্তি ছিলেন দিদি, তাঁদের বিশ্বাস ছিল, আমি মানুষের জন্য এবং আমার নির্বাচনী এলাকার জন্য ভালো কাজ করব। কোনও রকম অসন্তোষ ছিল না। কিন্তু আমার সবসময় মনে হয়েছিল যে, যদি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার একই সঙ্গে পরিচালিত হত, তাহলে কাজ করানো অনেক সহজ হয়ে যেত। কারণ বিগত ১৫ বছরে বাংলায় কোনও কাজ হয়নি। আমাদের কাজে অনেকবারই বাধা সৃষ্টি করা হয়েছে। আমরা আসলে যে ধরনের কাজ করতে চেয়েছিলাম, তা করতে পারিনি।’ অর্থাৎ তিনি তাঁর বক্তব্যে স্পষ্ট করে দিলেন যে, বাংলায় তৃণমূলের জমানায় কোনও কাজ হয়নি।

গত রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়ি এবং স্পিকার ওম বিড়লার বাসভবনে বৈঠকের পরে তৃণমূলের বিদ্রোহী ব্লকের সাংসদেরা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, নতুন দল এনসিপিআই-এ যোগ দিচ্ছেন তাঁরা। কিন্তু তখন সেই দলে ছিলেন না রচনা। তবে সূত্রের খবর, আজ মঙ্গলবার, লোকসভার সচিবের দফতরে গিয়ে হুগলির সাংসদ জানিয়ে এসেছেন, দলত্যাগী ২০ জন তৃণমূল সাংসদের তালিকায় তিনিও রয়েছেন। উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে বিপুল ভোটে জয়ী হয়ে হুগলির সাংসদ হয়েছিলেন রচনা।

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

সিগারেটের টাকা না দেওয়ায় চরম বচসা, বৃদ্ধকে পিটিয়ে খুন যুবকের, চাঞ্চল্য টিটাগড়ে

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

পুলিশের প্রিজন ভ্যানের ধাক্কায় সাইকেল থেকে পড়ে মৃত্যু ৪ বছরের স্কুল পড়ুয়ার

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’