অস্কার জেতার পর রাজামৌলির লস অ্যাঞ্জেলেসের বাড়িতে বিজয়ী উৎসব পালন

গুনীত মোঙ্গাকে এলিফ্যান্ট হুইস্পারার্সের জন্য একটা বড় শুভেচ্ছা। এমএম কিরাবানি, চন্দ্রবোস, এসএস রাজামৌলি, রাম চরণ, জুনিয়র এনটিআরকে অনেক শুভেচ্ছা আমাদেরকে পথ দেখানোর জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার বিশাল ঐতিহাসিক দিন ছিল ভারতবর্ষের জন্যে। একসঙ্গে জোড়া ফলক যোগ হয়েছে ভারতের মুকুটে। ৯৫ তম অ্যাকাডেমি পুরস্কারে সম্মানিত হয়েছে ভারতবর্ষ। একটি নয়, দুটি অস্কার জিতেছে ভারতবর্ষ। আর দুটি সম্মানই এসেছে দক্ষিণী চলচ্চিত্রের সুবাদে। ‘RRR’-এর ‘নাটু নাটু’ জিতেছে সেরা মৌলিক গানের জন্য অস্কার, এবং সেরা শর্ট তথ্যচিত্রের খেতাব জিতেছে‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। অস্কারে জেতার পর বিজয়ী উৎসব পালন করেন RRR-এর পরিচালক রাজামৌলি। পরিচালকের লস অ্যাঞ্জেলেসের ঢাউস বাড়িতে জমিয়ে চলে সেলিব্রেশন।

অতিথিদের আপ্যায়ণে কোনও ত্রুটি রাখেননি কেউই। এদিন পিয়ানো বাজিয়ে অতিথিদের গান শুনিয়েছেন এমএম কীরাভানি। উপস্থিত ছিলেন হলিউড পপ তারকা রিহানাও। এছাড়া অস্কারে সম্মানিত হওয়ার পর দেশের প্রতিটি ক্ষেত্রের প্রভাবশালী ব্যক্তিত্বরা অভিনন্দন জানিয়েছেন RRR এবং দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স-নির্মাতাদের। দেশের তারকামহল থেকে রাজনৈতিক মহল কেউই বাদ যায়নি। প্রধানমন্ত্রী, অমিতাভ বচ্চন, শাহরুখ খান সবাই অভিনন্দন জানিয়েছেন জোড়া অস্কার বিজয়ীদের।

শাহরুখ জানালেন, ‘গুনীত মোঙ্গাকে এলিফ্যান্ট হুইস্পারার্সের জন্য একটা বড় শুভেচ্ছা। এমএম কিরাবানি, চন্দ্রবোস, এসএস রাজামৌলি, রাম চরণ, জুনিয়র এনটিআরকে অনেক শুভেচ্ছা আমাদেরকে পথ দেখানোর জন্য। দুটি অস্কারই ভীষণ অনুপ্রেরণামূলক।’ অন্যদিকে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘আমরা জিতলাম। বহুদিন ধরে যে স্বীকৃতি বাকি ছিল সেটা এল। আমরা অ্যাটেনশনের জন্য এতটা সচেতন থাকি, তবুও আমাদের কনসিডার করা হয় না। তবুও আমরা জিতি। আমরা ডিসার্ভ করি।’

 

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

মেসি মামলায় স্বস্তি অরূপ বিশ্বাসের, ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল রক্ষাকবচের মেয়াদ

ধর্ষণের অভিযোগে গ্রেফতার দিল্লি ক্যাপিটলসের ক্রিকেটার অভিষেক পোড়েল

সম্পর্কে আপত্তি পরিবারের, বন্ধ ঘর থেকে উদ্ধার প্রেমিক-প্রেমিকার দেহ

‘জন্ম-পড়াশোনা সব বেঙ্গালুরুতে, তবুও আমি ভোটার নই!’ SIR-এ নাম বাদ পড়ায় ক্ষুব্ধ প্রকাশ রাজ

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?

জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় ইঞ্জিনিয়ারের

পড়ুয়াদের উপর লাঠিচার্জের প্রতিবাদে রাঁচিতে বনধ-কে ঘিরে উত্তেজনা, বন্ধ একাধিক রাস্তা

অভিষেকের বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের