রজনীকান্তের ‘Jailer 2’-এর সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কর্মীর মৃত্যু, শুরু তদন্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রজনীকান্তের বহু চর্চিত Jailer 2- সিনেমার শুটিং সেটে বিপত্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক টেকনিশিয়ানের। সূত্রের খবর, মৃত কর্মীর নাম কার্তিকেয়ন। তিনি এই সিনেমার আর্ট ডিরেকশন বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। এই মর্মান্তিক ঘটনার খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা তামিল ইন্ডাস্ট্রিতে।

চেন্নাইয়ের পানাইয়ুর এলাকায় একটি স্টুডিওতে চলছিল বাড়ির আদলে বিশাল সেট তৈরির কাজ। সেখানেই রজনীকান্তের Jailer 2- সিনেমার শুটিং হবে। সূত্রের খবর, সেই বিশাল সেট তৈরির সময়ে আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট হন কার্তিকেয়ন। সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সেট নির্মাণের সময়ে কোনও বৈদ্যুতিক তার খোলা ছিল সেই থেকেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। খবর পেয়ে ওই স্টুডিওতে যায় কানাথুর থানার পুলিশ। পরে কানাথুর থানার পুলিশের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত এফআইআর দায়ের না হলেও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছি। ঠিক কীভাবে এই মারাত্মক দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ সংসারে নেমে আসতে পারে অশান্তি! বারান্দায় ঠাকুরঘর বানানোর আগে এই নিয়মটা জানুন

ঘটনার পর এখনও পর্যন্ত মুখ খোলেনি ছবির প্রযোজনা সংস্থা বা নির্মাতারা। নেলসন দিলীপকুমার পরিচালিত এই ছবিতে আবারও ‘টাইগার’ মুথুভেল পাণ্ডিয়ানের চরিত্রে ফিরছেন রজনীকান্ত। তার সঙ্গে রয়েছেন রম্যা কৃষ্ণন, শিব রাজকুমার, মোহনলাল এবং মিঠুন চক্রবর্তী। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত Jailer বক্স অফিসে ৬০০ কোটিরও বেশি ব্যবসা করেছিল। তারই সিক্যুয়েল ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা রয়েছে তুঙ্গে। কিন্তু শুটিং ফ্লোরের এই অকাল মৃত্যু এখন প্রশ্ন তুলে দিল চলচ্চিত্রের ঝলমলে দুনিয়ার আড়ালে থাকা নিরাপত্তা ব্যবস্থাকে নিয়েও।

পাঁশকুড়ায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতার উপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

তিনটি রেল প্রকল্পে ছাড়পত্র দিয়ে উপহার পশ্চিমবঙ্গকে, মুখ্যমন্ত্রীকে চিঠি রেলমন্ত্রীর

স্বামীর সঙ্গে মিলে প্রেমিককে খুন! সবুজ ড্রাম থেকে উদ্ধার দেহ!

বাথরুমে ঢুকতেই চক্ষুচড়কগাছ, কোমোডের ভিতর থেকে বেরিয়ে এল কিং কোবরা

বাবা হওয়ার পর কাজের সময়সীমা কমিয়েছেন সইফ, কিন্তু কেন?

আইন মেনে ভাঙতে হবে বেআইনি নির্মাণ, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

অনির্দিষ্টকালের জন্যে পিছিয়ে গেল জিতের ‘কেউ বলে বিপ্লবী…’ ছবির মুক্তি, কারণ কী?

ম্যাচ জিতেও শাস্তির মুখে মুম্বইয়ের কোচ, উঠেছে বড় অভিযোগ

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছিল NEET, নতুন পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ

আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবারের সফরের উদ্দেশ্য কী?‌

সন্ধ্যার টিফিনে তেলে ভাজা নয়, ট্রাই করুন পুষ্টিকর মুসুর ডালের টিক্কি

প্রাতঃরাশে স্বাস্থ্যকর খাবার! শিখে নিন ১০ ধরনের পুষ্টিকর ইডলির রেসিপি