জেল থেকে মুক্তি পেয়েছেন রাজপাল, গুজব ওড়ালেন অভিনেতার স্ত্রী, কী বললেন?

অবশেষে তিনি গত ৫ ফেব্রুয়ারি তিহার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন। দিন কয়েক আগে শুনানিতে অভিনেতার জামিন মঞ্জুর করেনি আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৯ কোটি চেক বাউন্স মামলায় আপাতত তিহার জেলে বন্দি বলিউড অভিনেতা রাজপাল যাদব। ২০১০ সাল থেকে ঝুলে থাকা এই মামলায় সম্প্রতি দিল্লি হাই কোর্টের নির্দেশে তিহার জেলে আত্মসমর্পণ করেছেন অভিনেতা। ২০১০ সালে পরিচালনায় ডেবিউ ছবি ‘আতা পাতা লাপাতা’-র জন্যে কয়েক কোটি টাকা লোন নিয়েছিলেন রাজপাল যাদব। কিন্তু ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত তাঁর এই ছবি বক্সঅফিসে ব্যার্থ হয়। তাই তিনি ঋণ পরিশোধ করতে পারেননি। একাধিক চেক দিলেও তা বাউন্স হয়ে যায়। দিল্লি হাইকোর্টৈ তিনি ডজনবার টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও তা হয়ে ওঠেনি। অবশেষে তিনি গত ৫ ফেব্রুয়ারি তিহার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন। দিন কয়েক আগে শুনানিতে অভিনেতার জামিন মঞ্জুর করেনি আদালত।

আগামিকাল তাঁর মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। তাহলে জেল মুক্তি পাবেন রাজপাল? গুঞ্জন উঠেছিল যে, অভিনেতা ইতিমধ্যেই জেল থেকে মুক্তি পেয়েছেন। আর তাঁর মুক্তির নেপথ্যে সুপারস্টার সলমান খান। তবে এই গুজব উড়িয়ে দিয়েছেন অভিনেতার স্ত্রী রাধা যাদব। তিনি স্পষ্ট করে বলেছেন, তাঁর অভিনেতা স্বামী এখনও হেফাজতে রয়েছেন। পরবর্তী আদালতের শুনানির জন্য অপেক্ষা করছেন। একটি সাক্ষাৎকারে রাধা বলেছেন, ‘এখনও পর্যন্ত, তিহার জেল থেকে বের হননি তাঁর স্বামী। জামিনের শুনানি সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্ধারিত।’ রাধাকে রাজপালের শারীরিক অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেছে, আপাতত রাজপাল ঠিক আছেন। এই কঠিন সময়ে তিনি কীভাবে পরিবার থেকে মানসিক সমর্থন পেয়েছেন, সে সম্পর্কে বলেন, ‘আমাদের পুরো পরিবার এই সময়ে একসঙ্গে আছে। এছাড়া আমরা ভক্ত এবং চলচ্চিত্র জগতের কাছ থেকে অনেকটা সাহায্য পাচ্ছি। তার জন্য আমরা কৃতজ্ঞ।’

প্রতিবেদন অনুযায়ী, অক্ষয় কুমার এবং অজয় ​​দেবগনের মতো অভিনেতারা রাজপালের আর্থিক পাওনা পরিশোধে এগিয়ে এসেছেন। ইন্ডাস্ট্রির অনেকেই তাঁকে সমর্থনে এগিয়ে এসেছেন। তিনি আরও বলেন যে, ‘আমরা আশাবাদী যে, তিনি জেল থেকে শীঘ্রই বেরিয়ে আসবেন। এখন আমি কেবল এটুকুই বলতে পারি। রাজপালজি বেরিয়ে আসার পরে, তিনি মিডিয়ার সঙ্গে কথা বলতে পারবেন এবং বিষয়টি সম্পর্কে আরও স্পষ্টতা দিতে পারবেন।’ জানা গিয়েছে, রাজপাল এখনও পর্যন্ত ৭৫ লক্ষ টাকা জমা দিয়েছেন।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর