MBA সম্মানপত্র পেয়ে নিজেকে ডাক্তার বলে দাবি রাখির

Share:

নিজস্ব প্রতিনিধি: সে কি কাণ্ড! ছিলেন অভিনেত্রী, ডান্সার! এখন কিনা তাঁর নামের আগে তকমা এঁটে গেল ডাক্তারের। আবার এমবিএ-ও পাশ করে গেলেন রাখি সাওয়ান্ত। কি কেস? সর্বক্ষণ ইন্টারনেটে ধামাল মাচাচ্ছেন বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। তাঁকে নিয়ে ক্রমেই চলছে গসিপ। কখনও ভুলভাল পোশাক পরে বেরিয়ে পড়ছেন রাস্তাঘাটে, আবার কখনও বয়সে ছোট বয়সী বয়ফ্রেন্ডকে নিয়ে যা খুশি তাই করে বেড়াচ্ছেন। মোট কথা, কোনও না কোনও সময়ে মিডিয়ার সামনে থাকছেনই তিনি। তবে সম্প্রতি জানা গেল, রাখি এখন থেকে ডাক্তারও। সম্মানসূচক এমবিএ ডিগ্রি পাওয়ার পরে তিনি এখন ডাক্তার। ভাবছেন তো ডাক্তার আবার এমবিএ, কি ঘেঁটে গেল তা পুরো ব্যাপারটা। না একেবারেই গল্প নয়। সম্প্রতি রাখি নিজেই এই কথা প্রকাশ করেছেন। আর তাতে সঙ্গ দিয়েছেন অভিনেতা অর্জুন বাজওয়া। যিনি সম্প্রতি একটি ইভেন্টে রাখির সঙ্গে যোগ দিয়েছিলেন। এবং রাখি এইরকম ভুলভাল কথায় তিনিও রাখিকে সঙ্গ দিয়ে রসিকতা করে বলেন, যে কীভাবে তিনি রাখির রোগী হতে পারেন। আর এই ব্যপারটা শোনার পরেই নেটদুনিয়ায় একেবারে হাসির রোল পড়ে যায়।

শুক্রবার, রাখির একটি ভিডিও ইনস্টাগ্রামে একটি পাপারাৎজিদের অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়েছে। আর সেখান থেকেই উঠে আসে মূল বিষয়টা। আসলে সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত কল্যাণী জানা আয়োজিত দাদাসাহেব ফালকে আইকন অ্যাওয়ার্ডে রাখীকে পুরস্কৃত করা হয়। ভিডিওতে রাখিকে দেখা যাচ্ছে, একটি চকচকে কালো গাউন পরেছেন তিনি।আর উপরে একটি লাল সমাবর্তন গাউন, সঙ্গে কমলা টুপি দিয়ে সম্পূর্ণ তাঁর লুক। আর এই ভিডিওতেই রাখিকে বলতে শোনা যাচ্ছে, “আমি এমবিএ হয়ে গেছি, আজ থেকে আমার নাম ডাঃ রাখি সাওয়ান্ত।” আর অভিনেতা অর্জুন বাজওয়া তার সঙ্গে যোগ দিয়ে রসিকতা করে বলেন, “আমি তাঁর রোগী এবং তাঁর কাছে এসেছি। অভিনন্দন। ডাঃ রাখি সাওয়ান্ত।” সঙ্গে রাখি আরও বলেন, “এখন আমি তাঁর এমন একটি অপারেশন করব যাতে কিনা মুন্না ভাইও ব্যর্থ হবেন। কেউ তাঁর ফুসফুস বা হৃদয় খুঁজে পাবে না। আমি তাঁর হৃদয় খেয়ে ফেলব।”

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

আর ভিডিওটির প্রকাশিত হওয়ার পর থেকেই এই ভিডিওতে দর্শকরা নানানরকম মন্তব্য করেছেন। একজন ইনস্টাগ্রাম ফলোয়ার অর্জুন বাজওয়াকে প্রশ্ন করেছিলেন, “এমবিএও তিনি আবার ডাক্তারও তিনি। অর্জুন তুমি কোন বিড়ি টানছো?” একজন দর্শক মন্তব্য করেছেন, “রাখি রোগীর চিকিৎসা করার আগেই রোগী মারা যাবে।” আরেকজন বলেছিলেন, “তিনি যদি একজন ডাক্তার হন, আমি তাহলে প্রধানমন্ত্রী।” আরো একটি মন্তব্যে লেখা ছিল, “এই পৃথিবীতে তিনি বেঁচে থাকার যোগ্য নন।” তবে এই ভিডিওতে একজন সত্যিকারের ডাক্তার বলেছেন, “একজন ডাক্তার হতে আমার ছয় বছর লেগেছে।” আরও একজন বলেন, রাখী আপনার ডক্টরেট লেখার আগে হাত কাঁপছিল না।”

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

আরও বিপাকে ইমরান! ওসিআই কার্ড কেন বাতিল হবে না? অভিনেতাকে কারণ দর্শানোর নোটিশ FRRO-এর

ভিআইপি পাসও বাঁচাতে পারল না তরতাজা প্রাণ! চোরবাগানের পদপিষ্টে প্রাণ হারাল বালির আকৃতি

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া

ঠাকুর দেখতে বেরিয়ে চোখের পলকে সব শেষ, বাইক দুর্ঘটনায় নিহত ২, আহত আরও ২

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

‘খুলব কি না জানিনা’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যা বললেন বিধায়ক সজল ঘোষ

মেক্সিকো উপকূলে নৌকাডুবির পরেই হাঙরের হামলা, নিখোঁজ ১১

অষ্টমীর ভোগে একটু অন্যরকম কিছু চাই? ছোলা দিয়ে বানান ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি