চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বক্স অফিসে হাড্ডাহাড্ডি লড়াই রণবীর-সানি-আক্কির

নিজস্ব প্রতিনিধি: গত ২৮ জুলাই পরিচালক করণ জোহরের ছবি রকি অর রানি কি প্রেম কাহানি নিয়ে বলিপাড়ায় বেশ চর্চিত হয়েছে। ১৩ দিনের মধ্যে দাপট ধরে রেখেছে এই ছবি। কোনও বিতর্ক ছাড়াই আলিয়া-রণবীর অভিনীত এই ছবিটি আগামী শুক্রবার তাঁর এই দৌড় সম্পন্ন করবে। সিনেপ্রেমীরাও এই ছবি বেশ উপভোগ করছেন।  

এরই মাঝে, এই ছবির সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে ওহ মাই গড ২ এবং গদর ২। জানা গিয়েছে, বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে এই ছবিগুলি। এই ছবিগুলি বক্স অফিসে নিজেদের জায়গা ধরে রাখতে পারে কিনা, সেদিকেই তাকিয়ে সিনেসমালোচকেরা।

জানা গিয়েছে, এই শুক্রবার, সানি দেওল এবং আমিশা প্যাটেল অভিনীত ছবি গদর ২, অন্যদিকে অক্ষয় কুমার, পঙ্কজ ত্রিপাঠি এবং ইয়ামি গৌতম অভিনীত OMG 2 বক্স-অফিসে দারুণ টক্কর দিতে চলেছে৷ কিন্তু, টেক্কা দিতে পারল না রকি অর রানি কি প্রেম কাহানিকে। শুরুতে এই ছবির কত আয় হয়েছিল জানেন?

আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত সিনেমাটি শুরুর দিকে ৩.৫০-৪.৫০ কোটি আয় করেছিল। বর্তমানে, ৫০ কোটির গণ্ডি পেরিয়েছে রকি অর রানি কি প্রেম কাহানি। ইতিমধ্যেই এই ছবিটি সিনেপ্রেমী ও সমালোচকদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। আশা করা হচ্ছে, ১০০ কোটির মাইলস্টোন স্পর্শ করবে এই ছবিটি।

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ