মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে এই মুহূর্তে খুশির হাওয়া বইছে। জনপ্রিয় পরিচালক অভিষেক পাঠক এবং তাঁর স্ত্রী অভিনেত্রী শিভালিকা ওবেরয়-এর পরিবারে এসেছে নতুন সদস্য। এই তারকা দম্পতি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন, যা তাঁদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

রবিবার, ১৯শে এপ্রিল তাঁদের ঘরে জন্ম নেয় এই ছোট্ট অতিথি। সুখবরটি নিজেরাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিষেক ও শিভালিকা। আবেগঘন পোস্টে তাঁরা লেখেন, “আমাদের ছোট্ট লক্ষ্মী শুভ দিনে পৃথিবীতে এসেছে। এর চেয়ে পবিত্র আশীর্বাদ আর কিছু হতে পারে না।” এই বার্তা প্রকাশের পর থেকেই ভক্ত এবং ইন্ডাস্ট্রির সহকর্মীদের তরফে অভিনন্দনের বন্যা বইতে শুরু করে।

 

View this post on Instagram

 

A post shared by Shivaleeka Oberoi Pathak (@shivaleekaoberoi)

আরও পড়ুন: সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

অভিষেক ও শিভালিকার প্রেমকাহিনিও বেশ মধুর। ২০২০ সালে খুদা হাফিজ ছবির শুটিংয়ের সময় তাঁদের প্রথম পরিচয় হয়। সেই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। এরপর ২০২৩ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের প্রায় তিন বছর পর তাঁদের জীবনে এলো এই আনন্দের মুহূর্ত, যা তাঁদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে। পেশাগত জীবনে শিভালিকা ওবেরয় ইতিমধ্যেই নিজের পরিচিতি তৈরি করেছেন। তিনি ইয়ে সালি আশিকি এবং ‘খুদা হাফিজ’-এর মতো ছবিতে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। গর্ভাবস্থার সময়ও তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন এবং ভক্তদের সঙ্গে নিজের বিশেষ মুহূর্তগুলো ভাগ করে নিয়েছেন।

অন্যদিকে, অভিষেক পাঠক একজন সফল পরিচালক হিসেবে পরিচিত। তাঁর পরিচালিত দৃষ্টিম ২ এবং উড়তা চমন বক্স অফিসে ভালো সাফল্য পেয়েছে। নতুন অতিথির আগমনে এখন তাঁদের জীবন আরও আনন্দময় হয়ে উঠেছে, আর ভক্তরাও অপেক্ষায় রয়েছেন এই ছোট্ট পরীর প্রথম ঝলক দেখার জন্য।

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি