‘লজ্জা শরমের মাথা খেয়েছেন?’ খোলামেলা শাড়িতে ক্যামেরাবন্দি রশ্মিকা মন্দানা, ধেয়ে এল কটাক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃপ্তি দিমরির জনপ্রিয়তার ধাক্কায় আগেই ‘ন্যাশনাল ক্রাশ’ তকমা হারিয়েছেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা(Rashmika Mandanna)। ‘পুষ্পা’(Pushpa) ছবির পর গোটা দেশজুড়ে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান রশ্মিকা কিন্তু খোলামেলা ফটোশুটের কারণে নেটিজেনদের একাংশের চক্ষুশূল হয়ে উঠেছেন তিনি। তাঁর অনুরাগীদের একাংশের অভিযোগ, বলিউড অভিনেত্রীদের সঙ্গে পাল্লা দিতে গিয়ে খোলামেলা পোশাক পরছেন রশ্মিকা। তাঁর মধ্যে আগের সেই সরলতা ও স্নিগ্ধতা আর নেই। যদিও বেশ কয়েকটি ফ্লপ সিনেমার কারণে বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার দৌড় থেকে ক্রমশ পিছিয়ে পড়ছেন তিনি। একমাত্র ‘অ্যানিম্যাল’-ই(Animal) তাঁর সফল বলিউড ছবি।

এদিন আবারও খোলামেলা পোশাকের কারণে কটাক্ষের মুখে পড়তে হয়েছে রশ্মিকাকে। আজকের একটি অনুষ্ঠানে একেবারেই খোলামেলা অবতারে হাজির হয়েছিলেন ‘সামি সামি’ গার্ল। এদিন তাঁর পরনে ছিল কালো শাড়ি। যদিও শাড়ি পরার ধরন ছিল ওয়েস্টার্ন স্টাইলের। এর ফলে উন্মুক্ত হয়েছে অভিনেত্রীর শরীরের একাধিক স্পর্শকাতর অঙ্গ। এমনকি তাঁর ব্লাউজটি ডিপনেক হওয়ার কারণে স্পষ্ট দৃশ্যমান অভিনেত্রীর সুগভীর বক্ষ বিভাজিকা। এমনকি পোশাকের কারণে এদিন পাপারাজ্জিদের ক্যামেরার সামনেও একাধিকবার অপ্রস্তুত হতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

রশ্মিকার এদিনের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেতিবাচক মন্তব্যে ভরে গিয়েছে কমেন্ট বক্স। জনৈক নেটিজেন লেখেন, ‘লজ্জা শরমের মাথা খেয়েছেন?’ আবার কেউ লেখেন, ‘কেন নিজের সম্মান নষ্ট করছেন? আপনাকে আগেই ভালো লাগত’, আবার আরেক নেটিজেন লিখেছেন, ‘প্রচার পাওয়ার লোভে এই নায়িকা শেষে কিনা শরীর প্রদর্শন করছে’। যদিও বরাবরের মতোই বিতর্কের উত্তরে কোনও প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি তাঁকে। অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তাঁর গোপন সম্পর্কের গুঞ্জন আজও অব্যাহত। যদিও এখনও পর্যন্ত খোলাখুলিভাবে নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দেননি উভয়ের কেউই।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ