সেরা পাঁচে নেই ‘বিদ্যা ব্যানার্জি’, TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, কিন্তু শীর্ষে কে?

গত সপ্তাহে টিআরপির তালিকায় ব্যপক রদবদল হয়েছে। এ সপ্তাহেও তার ব্যতিক্রম হলনা। তবে এবার পরশুরামকে টপকে দ্বিতীয় স্থানে ফিরে এল জোয়ার ভাঁটা।

Share:

নিজস্ব প্রতিনিধি: টিআরপি-তে জোর টক্কর। গত কয়েক সপ্তাহ পিছিয়ে পড়লেও আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছে জি বাংলার ‘পরিণীতা’। আবারও শীর্ষস্থানচ্যুত হয়েছে স্টার জলসার ‘পরশুরাম’। গত সপ্তাহে টিআরপির তালিকায় ব্যপক রদবদল হয়েছে। এ সপ্তাহেও তার ব্যতিক্রম হলনা। তবে এবার পরশুরামকে টপকে দ্বিতীয় স্থানে ফিরে এল জোয়ার ভাঁটা। তবে একেবারে তাদের ঘাড়ে নিঃশ্বাস নিচ্ছে ‘ও মোর দরদিয়া’, এবং ‘রাঙামতী তীরন্দাজ’রা। আজ বৃহস্পতিবার। হিসেবমতো চলে এসেছে বাংলা সিরিয়ালের টিআরপি। সপ্তাহের চতুর্থতম দিনেই বাংলা সিরিয়ালের রিপোর্ট কার্ড আসার দিন। যার জন্যে সকাল থেকেই ধুকপুকানি শুরু হয়ে যায় কলাকুশলী থেকে সিরিয়াল নির্মাতাদের। কারণ রিপোর্ট কার্ডের উপরেই নির্ভর করে সিরিয়ালের আয়ু। তাই দর্শকদের রুচির কথা মাথায় রেখেই নিত্যনতুন ধারাবাহিক আনার চেষ্টা করছে চ্যানেল কর্তৃপক্ষগুলি।

তবে নতুন নতুন ধারাবাহিক আসার পরেই চিন্তায় পড়ে যাচ্ছে পুরনো ধারাবাহিকগুলি। শুরু থেকেই TRPতে রাজত্ব করছে পরশুরাম। পরিণীতিও আছে শুরু থেকেই টিআরপির ভাল পজিশনে আছে। একজন গ্রামের মেয়ের শহরে এসে কীভাবে নিজেকে প্রতিষ্ঠা করবে, সেটাই গল্পের মূল উপজীব্য। এবার চলুন দেখে নেওয়া যাক, আজ টিআরপির সেরা পাঁচে কোন কোন ধারাবাহিক রয়েছে। প্রথম স্থানে রয়েছে পরিণীতা, দ্বিতীয়স্থানে জোয়ার ভাঁটা, তৃতীয় স্থানে রয়েছে, পরশুরাম, চতুর্থ স্থানে রয়েছে, রাঙামতী তীরন্দাজ, আর পঞ্চমে রয়েছে ও মোর দরদিয়া। প্রফেসর বিদ্যা ব্যানার্জিকে সেরা পাঁচে দেখা গেল না।

এক নজরে দেখে নিন TRP-র সেরা দশ

প্রথম: পরিণীতা ৬.০

দ্বিতীয়: জোয়ার ভাঁটা ৫.৯

তৃতীয়: পরশুরাম ৫.৫

চতুর্থ: রাঙামতী তীরন্দাজ ৫.৫

পঞ্চম: ও মোর দরদিয়া ৫.৩

ষষ্ঠ: বিদ্যা ব্যানার্জি ৫.১

সপ্তম: তারে ধরি ধরি মনে করি ৫.০

অষ্টম: লক্ষ্মী ঝাঁপি, আমাদের দাদামণি ৪.৮

নবম: চিরদিনই তুমি যে আমার ৪.৫

দশম: চিরসখা ৪.৪

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী