গান ধরলেন মদন মিত্র, গঙ্গাবক্ষে প্রমোদতরিতেই জন্মদিন সেলিব্রেশন ঋতুপর্ণার, রাঁধলেন ইলিশ

শুক্রবার (৭ নভেম্বর) নির্ধারিত সময়েই কলকাতার মিলেনিয়াম পার্ক থেকে ছাড়ে তারকাদের প্রমোদতরীটি। একটু অন্যভাবেই ছবির প্রচার সেরেছেন তাঁরা। ছবির সকলেই প্রায় হাজির ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরে শীত আসন্ন। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শীতের হালকা আমেজ। আর এই শীতের আমেজকে গায়ে মাখতেই গঙ্গাবক্ষে একঝাঁক তারকা। আর তাদের মধ্যমণি হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। কখনও কলকাতা, কখনও মুম্বই, কখনও বিদেশের মাটিতে, দেশবিদেশে ঘুরে ঘুরেই বছর কাটে ঋতুপর্ণার। তবে জন্মদিনেও ছুটি নেই, কাজে ব্যস্ত। হ্যাঁ, শুক্রবার সকালে ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ ছবির প্রচারে নৌকা ভ্রমণ করলেন অভিনেত্রী। সেখানেই সহকর্মীদের সঙ্গে জন্মদিন পালন করলেন অভিনেত্রী। আর এদিন ‘বার্থডে গার্ল’-এর জন্য ‘দে দে পাল তুলে দে’ গান ধরলেন তৃণমূল নেতা মদন মিত্র। হ্যাঁ, অভিনেত্রীর ছবির প্রচারে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তিনিও।

পাশাপাশি ছিলেন সায়নী ঘোষ, ইমন চক্রবর্তীর মতো ব্যক্তিত্বরা। এছাড়াও ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায় ও নায়িকা সঙ্গীতা সিন্‌হাকেও দেখা গিয়েছিল। কিন্তু গান গেয়ে লাইমলাইট চুরি করলেন মদন মিত্র। সঙ্গে অভিনেত্রীকজ তিনি সারপ্রাইজও দিলেন। শুক্রবার (৭ নভেম্বর) নির্ধারিত সময়েই কলকাতার মিলেনিয়াম পার্ক থেকে ছাড়ে তারকাদের প্রমোদতরীটি। একটু অন্যভাবেই ছবির প্রচার সেরেছেন তাঁরা। ছবির সকলেই প্রায় হাজির ছিলেন। কিন্তু সবার শেষে পৌঁছন ঋতুপর্ণা। তিনি ঢুকতেই যেন ঝলমলে চারিদিক। লাল চুড়িদার, মানানসই রূপটান, খোলাচুলে এখনও তিনি যুবতী। বলে বলে তরুণদের সৌন্দর্যকে হারিয়ে দিতে পারে তাঁর গ্ল্যামার। আর এদিন অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে ইস্কনের মন্দিরে পুজো দিয়ে প্রসাদ নিয়ে আসেন মদন মিত্র। আর তা দেখেই মায়ের কথা মনে পড়ে যায় অভিনেত্রীর। চলতি বছরেই মাকে হারিয়েছেন অভিনেত্রী। গত বছর তাঁর জন্মদিনে মা ছিলেন।

তবে সেদিন তাঁর মা তাঁকে শুভেচ্ছা জানিয়েই জ্ঞান হারিয়ে ছিলেন। এরপর মারণরোগ ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই করে মারা যান অভিনেত্রীর মা। তাই এ বছর মা-বাবাকে ছাড়া তাঁর প্রথম জন্মদিন। তবে পরিবার বাইরেও যে তারা আরেকটি সংসার আছে, তা আজ বুঝতে পারলেন অভিনেত্রী। এদিন সায়নী ঘোষ শুভেচ্ছা জানিয়েছেন ঋতুপর্ণাকে। গায়িকা ইমন চক্রবর্তী ঋতুপর্ণাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমি যে গানের জন্য জাতীয় পুরস্কার পেয়েছি তার নায়িকা ঋতুদি। সেই কারণে সারাজীবন আমার মনের কাছাকাছি রয়ে যাবেন।’ এ দিন সকলের জন্যে প্রমোদতরিতেই ইলিশ মাছ রান্না করেন নায়িকা।

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?