‘শয়তানি’, ‘অনুপমা’র রূপালিকে তোপ সৎ মেয়ে এশা ভার্মার

ফের রুপালিকে 'দুষ্টু চরিত্রের মহিলা' বলে অভিযোগ করলেন এশা ভার্মা। অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায় এবং তাঁর সৎমেয়ে এশা ভার্মার মধ্যে এখনও বিরোধ তুঙ্গে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের রূপালি গঙ্গোপাধ্যায় ‘শয়তানি’ বলে তোপ দাগলেন স‍ৎ মেয়ে এশা ভার্মা। অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায় এবং তাঁর সৎমেয়ে এশা ভার্মার মধ্যে এখনও বিরোধ তুঙ্গে। মাস কয়েক আগেই এশা দাবি করেছিলেন যে, তাঁর বাবা অশ্বিন ভার্মাকে ফুসলিয়ে বিয়ে করেছেন রূপালী গঙ্গোপাধ্যায়, ইতালি গিয়ে তাঁর মায়ের সংসার তছনছ করে দিয়েছেন তিনি। তাঁর মা-বাবার বিছানা ব্যবহার করেছেন রূপালি গঙ্গোপাধ্যায়। এরপর অশ্বিন ভার্মাকে প্রেমের ফাঁদে ফেলে তাঁর মায়ের গহনা নিয়ে ভারতে পালিয়ে আসেন রূপালি। ভারতে এসে তিনি অশ্বিন ভার্মাকে জোর করেই বিবাহ করেন। আর তাঁর মায়ের সংসার ভেঙে যায়। বহু বছর আগে একটি সাক্ষাৎকারে ‘অনুপমা’ খ্যাত রূপালি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করেছিলেন এশা।

যা মাস কয়েক আগে ভাইরাল হয়। বিষয়টি জানাজানি হতেই একপ্রকার তোলপাড় পড়ে যায়। রুপালির সহকর্মীরাও তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ আনেন। এবং ফাঁদে পড়ে রূপালি এশাকে ৫০ কোটি টাকার মানহানির নোটিশ পাঠান। যেখানে তিনি বলেন যে, এশা ইচ্ছে করেই তাঁর বিরুদ্ধে এমনটা অভিযোগ তুলেছিলেন, যাতে তাঁর সুনাম নষ্ট হয়। যদিও এশার বক্তব্যগুলি রূপালির কেরিয়ারকে প্রভাবিত করেছে। অন্যদিকে মানহানির নোটিশের পর, এশা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন যে, তিনি আর রূপালির সঙ্গে বিবাদের বিষয়ে কথা বলবেন না কারণ তিনি তার জীবন নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এখন মনে হচ্ছে অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায় এবং তার সৎ  মেয়ে এশা ভার্মার মধ্যে শত্রুতা এখনও কমেনি।

কারণ সম্প্রতি এশা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নোট লিখেছিলেন যেখানে লেখা ছিল, “আমার জন্মদিনে পরবর্তী আদালতের তারিখ নির্ধারণের জন্য দুষ্ট সৎ মহিলাকে ধন্যবাদ।” তবে, কিছুক্ষণের মধ্যেই তিনি নোটটি মুছে ফেলেন। এবং মন্তব্য স্পষ্ট করে বলেন, “আমি আমার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে এবং আমার চিন্তাভাবনা ভাগ করে নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। এটি সর্বদা আমার জন্য একটি ব্যক্তিগত স্থান ছিল। আমি ঘুমানোর আগে আমার অনুভূতিগুলি টাইপ করছিলাম এবং এটি আমার ঘনিষ্ঠ বন্ধুকে পাঠাতে চেয়েছিলাম, কিন্তু এটি দুর্ঘটনাক্রমে আমার স্টোরিতে পোস্ট হয়ে গিয়েছে। আমার জন্মদিনে আদালতের তারিখ দেখে আমি অভিভূত হয়েছি, এবং আমি কেবল আমার হতাশা প্রকাশ করছিলাম। ক্রমাগত নজরদারি করা হতাশাজনক। আমার উদ্দেশ্য অন্য ছিল।” কিন্তু ততক্ষণে তাঁর রূপালিকে উদ্দেশ্য করে লেখা পোস্টটি ভাইরাল হয়ে গিয়েছে।

আজকের রাশিফল: শনির সুদৃষ্টি, ৭ রাশির জাতকদের আর্থিক অবস্থা উন্নত হবে, তবে ব্যয় কমান

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা