আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রূপাঞ্জনাকে সরাসরি কুপ্রস্তাব, ‘একরাতের জন্যে ফি কত আপনার?’

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় আমজনতার পাশাপাশি সেলিব্রিটিরাও রাতদিন প্রতিনিয়ত কটাক্ষের শিকার হচ্ছেন। তাঁদের মধ্যে কেউ কেউ প্রকাশ্যে জবাব দেন, আবার কেউ কেউ পাত্তা না দিয়েই এগিয়ে চলেন। তবে এবার নোংরা ইঙ্গিতের শিকার হলেন, অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। একবার পরিচালক অরিন্দম শীলের ‘কুপ্রস্তাব’-র বিরুদ্ধে গর্জে উঠেছিলেন রূপাঞ্জনা। সেই সময়ও এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় রীতিমতো প্রতিবাদের ঝড় তুলেছিলেন অভিনেত্রী। সম্প্রতি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে অভিনেত্রী নিজেই জানালেন, তাঁকে এক ব্যক্তি কীভাবে কুপ্রস্তাব দিয়েছেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় এসে সরাসরি ক্ষোভপ্রকাশ করলেন অভিনেত্রী। তাঁর কথায়, প্রথমে তাঁর কাছে একটি মেইল আসে।

কাজ সংক্রান্ত কারণে অভিনেত্রী নিজেই তাঁর নিজের ফোন নম্বর দেন। এরপরই ওই ব্যক্তি তাঁকে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করে সোজাসুজি জানতে চান যে, তাঁর ‘ফি’ কত, তাঁর এক ক্লায়েন্ট চায় অভিনেত্রীর সঙ্গে দেখা করতে এবং সময় কাটাতে। রূপাঞ্জনা এরপরেও উত্তেজিত না হয়ে বারবার ওই ব্যক্তিকে প্রশ্ন করতে থাকেন? কোনও কাজের সূত্রে দেখা করতে চান নাকি সেটাও জিজ্ঞাসা করেন? সেই জবাবেও দেখা করার কথা বলতে থাকেন ওই ব্যক্তি। না এখানেই শেষ নয়, ওই ব্যক্তি আরও জানান তাঁর ক্লায়েন্ট বিনোদন জগতের কেউ নন, তিনি একজন বাঙালি ব্যবসায়ী। রূপাঞ্জনা সেই বাঙালি ব্যবসায়ী ক্লায়েন্টের ছবি দেখতে চাইলে ওই ব্যক্তি বলেন, তাঁর ক্লায়েন্ট সরাসরি যোগাযোগ করবে তাঁর সঙ্গে। এরপরই রূপাঞ্জনা কড়াভাবে লেখেন, ‘আপনার ক্লায়েন্ট আমাকে অ্যাফোর্ড করতে পারবে না। আমার মনে হচ্ছে আপনারা হারেম সেন্টার খুঁজছেন। শুনুন ভাই আমি আপনাকে একটা কথা বলি আমি আপনাকে এবং আপনার বাঙালি ব্যবসায়ীকে ঠিক খুঁজে বার করব। আপনারা ভুল জায়গায় কড়া নেড়েছেন।’

অভিনেত্রী তাঁর সঙ্গে পুরো কথোপকথনের স্ক্রিনশটই ফেসবুকে শেয়ার করে লেখেন, ‘আপনারাই বলুন এই ধরনের মানুষের সঙ্গে কী করা উচিত। আমি মনে করি আপনারা সবাই মতামত তৈরি করতে পারেন। বেশ কয়েক বছর ধরে উপেক্ষা করেও এই ধরনের অসুস্থ মানসিকতার লোকেদের মধ্যে কোনও পার্থক্য আসেনি। যারা শুধুই নারীকে পন্য মনে করে। সমাজও এই ধরনের চাহিদা পূরণ করে।’ এই মুহূর্তে স্টার জলসার টপার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রূপাঞ্জনা। 

Published by:

Share Link:

More Releted News:

​বিমানবন্দরে বিপত্তি, নিরাপত্তার কড়াকড়িতে খোয়া গেল পাশা তালানকিনের ‘অস্কার’

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

‘আমি কেউ নই, সুনীতা একাই সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

‘আমার সামনে বিকিনি পরতে হবে’, বিখ্যাত পরিচালকের কীর্তি ফাঁস মিঠুন চক্রবর্তীর বউমার

দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে ঘনিষ্ঠ অন্তঃসত্ত্বা দীপিকা, ভাইরাল ছবি

কমেডি শোতে হিন্দুধর্মকে অপমান, ভারতীর বিরুদ্ধে FIR খারিজ করল বম্বে হাইকোর্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ