আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পরীক্ষায় পাশ করলেন রূপঙ্কর

নিজস্ব প্রতিনিধিঃ এবার রেডিওতে গান গাইবেন রূপঙ্কর বাগচী। গত মার্চ মাসে অল ইন্ডিয়া রেডিওতে ‘আধুনিক গান’ ক্যাটাগরিতে অডিশন দিয়েছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী রূপঙ্কর। কথায় বলে আনপ্ল্যানড সবকিছুই সবসময় ভালো হয়। এবারেও তাইই হয়েছে।  ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে  ফলাফল। সেখানেই উল্লেখ করা আছে গ্রেড A পেয়ে ওই ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়েছেন রূপঙ্কর। 

সেই ফলাফলের ছবি ফেসবুকে পোস্ট করে পরীক্ষা পাসের আনন্দ তাঁর গুণগ্রাহীদের সঙ্গে ভাগ করে নিলেন রূপঙ্কর। সেখানে ক্যাপশনে শিল্পী লিখেছেন- ‘অল ইন্ডিয়া রেডিওর অডিশন দিইনি আগে কোনওদিন। গত বছর লকডাউনে এক ওলটপালট অবস্থায় দিয়ে ফেলেছিলাম। আজ রেজাল্ট বেরোলো! দিব্যি লাগছে।’ 

যেকোনোও শিল্পির কাছে আগে তাঁর পারফরম্যান্স। জাতশিল্পীরা কখনই তাঁর নিজের কাজে খুশি হননা। মনে হয় আরও ভালো করা যেত। আর এই খিদেটাই বোধ হয় শিল্পীদের তাড়া করে বেড়ায়। সেইরকমভাবেই নিজেকে প্রতিদিন আরও অন্যভাবে প্রমাণ করার ইচ্ছে থেকেই হয়ত এমন পরীক্ষা থুরি অডিশনে অংশ নেন একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী। 

Published by:

Share Link:

More Releted News:

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

‘আমি কেউ নই, সুনীতা একাই আমার সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

‘আমার সামনে বিকিনি পরতে হবে’, বিখ্যাত পরিচালকের কীর্তি ফাঁস মিঠুন চক্রবর্তীর বউমার

দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে ঘনিষ্ঠ অন্তঃসত্ত্বা দীপিকা, ভাইরাল ছবি

কমেডি শোতে হিন্দুধর্মকে অপমান, ভারতীর বিরুদ্ধে FIR খারিজ করল বম্বে হাইকোর্ট

‘সর্বদা সত্যের জয় হবেই’, সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে আদালতের রায়ে প্রতিক্রিয়া করিনার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ