আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রূপঙ্কর এবার ওয়েব সিরিজে, দর্শক গ্রহণ করছে কী?

নিজস্ব প্রতিনিধি: মে মাসের শেষের দিকে বাংলার সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচীর কে কে-কে নিয়ে করা একটি বিতর্কিত লাইভ ঘিরে ক্ষিপ্ত হয়ে উঠেছিল নেটপাড়া। আর তাতেই আগুনে যেন ঘি ঢেলেছিল কাকতালীয়ভাবে দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কে কে’র মৃত্যু। এই জল্পনা খানিকটা কমলেও পুরোপুরি যে শেষ হয়ে গিয়েছে তা বলা যায় না। তবে ট্রোলাররা এখন খানিকটা থেমেছেন। রূপঙ্কর বাগচিকে কটুক্তি করা খানিক স্তিমিত হলেও তাঁর কাজ যে নেট নাগরিক বা দর্শক শ্রোতারা এখনও অবধি গ্রহণ করছেন না তা পরিষ্কার।

গান গাওয়ার পাশাপাশি অভিনয় এর খাতাতেও বহুদিন আগেই নাম লিখিয়েছিলেন রূপঙ্কর। এবার অঞ্জন দত্তের পরিচালনায় হইচই এর ওয়েব প্ল্যাটফর্মে নিজের আগামী রহস্য রোমাঞ্চ সিরিজ আনতে চলেছেন অঞ্জন দত্ত। আর তাতেই রয়েছেন রূপঙ্কর বাগচী। শুট হবে পুরীতে। নতুন এই সিরিজের নাম ‘মার্ডার বাই দ্য সি’। একজন মহিলা গোয়েন্দার চরিত্রে থাকছেন অনন্যা চট্টোপাধ্যায়। চরিত্রের নাম অর্পিতা সেন। আর তাঁর সহযোগী তারই স্বামী রাজা সেন।  সেই চরিত্রে দেখা যাবে বাংলার বিতর্কিত সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচীকে।

কেমন এই সিরিজের গল্প? জানা যাচ্ছে হাওয়া বদলের জন্য পুরীতে যাওয়া একটি ধ্বনি সম্ভ্রান্ত পরিবারের কর্তার খুন হলে সেই খুনের পর্দা ফাঁস করতে তৎপর হবেন সেখানেই বেড়াতে আসা গোয়েন্দা অর্পিতা সেন। ইতিমধ্যেই নেট পাড়ায় এই খবর চাউর হতেই হইচইকে ব্যান করার কথা বলছেন ভিউয়ার্সরা। কয়েকদিন আগেই একটি বেসরকারি চ্যানেলে কে কে’র উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে যে অনুষ্ঠান করেছিলেন সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচী তাও গ্রহণ করতে নারাজ ছিল শ্রোতারা। কাজেই কোনওভাবেই যে তাঁর উপর থেকে জনতার রোষ কাটছে না তা বলাই বাহুল্য।

বলে রাখা ভালো, গত বছরই ‘মার্ডার ইন দ্যা হিলস’ নিয়ে এসেছিলেন অঞ্জন দত্ত। শৈলশহর দার্জিলিং এ হয়েছিল সেই সিরিজের শুট। এবার পাহাড়ে নয় তার আগামী সিরিজের ডেস্টিনেশন সমুদ্র, জগন্নাথ ধাম। অনন্যা চট্টোপাধ্যায় ও রূপঙ্কর বাগচি ছাড়াও এই সিরিজে কাজ করছেন অঞ্জন দত্ত, সুমন্ত মুখোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, পায়েল সরকার, তৃণা সাহা, সুপ্রভাত দাস ও নীল মুখোপাধ্যায় প্রমুখ। 

Published by:

Share Link:

More Releted News:

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

‘আমি কেউ নই, সুনীতা একাই আমার সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

‘আমার সামনে বিকিনি পরতে হবে’, বিখ্যাত পরিচালকের কীর্তি ফাঁস মিঠুন চক্রবর্তীর বউমার

দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে ঘনিষ্ঠ অন্তঃসত্ত্বা দীপিকা, ভাইরাল ছবি

কমেডি শোতে হিন্দুধর্মকে অপমান, ভারতীর বিরুদ্ধে FIR খারিজ করল বম্বে হাইকোর্ট

‘সর্বদা সত্যের জয় হবেই’, সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে আদালতের রায়ে প্রতিক্রিয়া করিনার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ