সাবধানি হলেন রূপঙ্কর, নিলেন নেটমাধ্যম থেকে দূরে থাকার সিদ্ধান্ত

নেতিবাচক দিক থেকে দূরে থাকার জন্য সোশ্যাল মিডিয়া কয়েকদিন বর্জন করবেন বলে জানালেন রূপঙ্কর। কেমন আছেন শিল্পী?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘হু ইজ কে কে’? এই একটা প্রশ্নই রীতিমত বদলে দিয়েছে গায়ক রূপঙ্করের জীবন। কে কে-এর মৃত্যুর পর থেকে এই বিতর্ক ঘিরেই এখন তিনি সমালোচনার কেন্দ্রবিন্দু।  কে কে- এর মৃত্যুর পর থেকে তাঁকে রীতিমত কাঠগোড়ায় তোলা হয়েছে। কেটে গিয়েছে তারপর দুসপ্তাহ। কিন্তু বিতর্ক যেন পিছন ছাড়ছে না। একের পর এক কাজ হারাচ্ছেন রূপঙ্কর।

এর মধ্যে সাংবাদিক সম্মেলন করে ক্ষমাও চেয়েছিলেন তিনি কিন্তু ছাপা বিবৃতি দেখে দেখে পাঠ করে ক্ষমা চাওয়া নিয়েও ক্ষোভ জমেছিল নেটিজেনদের মনে। তাঁর সেদিনের বিতর্কিত ভিডিওতে যাঁদের নাম নেন শিল্পী তাঁরাও কিন্তু সেই অর্থে ক্ষমা করেননি রূপঙ্করকে।

অবশেষে সব নেতিবাচক দিক থেকে দূরে থাকার জন্য সোশ্যাল মিডিয়া কয়েকদিন বর্জন করবেন বলে জানালেন রূপঙ্কর। কেমন আছেন শিল্পী? সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন আপাতত তিনি আগের থেকে অনেকটা মানসিক দিক থেকে সুস্থ আছেন। চাপ কিছুটা কমেছে তবে পুরোটা নয়। তবে আগের থেকে অনেক সাবধানি হয়েছেন তিনি। আর তাই সেই সাবধানতা আরও বেশি অবলম্বন করার জন্য তিনি আরও বেশ কিছুদিন নেটমাধ্যম থেকে দূরে থাকবেন। 

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩