কে কে প্রসঙ্গে প্রকাশ্যে ক্ষমা চাইলেন রূপঙ্কর, ডিলিট করলেন ভিডিও

দিনের পর দিন বাঙালি শিল্পীদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ছে। আমার গুছিয়ে না বলতে পারা কথাই এমন জটিলতা তৈরি করল। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। '' 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে কে কে প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন বাঙালি গায়ক রূপঙ্কর বাগচী। ৩১ মে কলকাতার বুকে কে কে-এর শেষ কনসার্টের আগে হঠাৎই ভাইরাল হয় রূপঙ্করের একটি ভিডিও আর তাতেই ”হু ইজ কে ম্যান?” বলে প্রশ্ন করেন তিনি আর তাতেই চটে যান বাঙালি শ্রোতা তথা গান পাগল মানুষ। কে কে-কে এমন কথা বলার সাহস কী করে হল তা জনগণ জানতে চান পাল্টা প্রশ্নে। এরপর লাগাতার তিনদিন নানা আক্রমণাত্বক মন্তব্য, ফোন ইত্যাদি নিরাপত্তাহীনতায় ভোগাচ্ছিলেন রূপঙ্কর ও তাঁর পরিবারকে। শুক্রবার সেই নিয়েই সাংবাদিক সম্মেলন করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন শিল্পী । দিলেন ঘটনার বিবৃতিও।

এদিন তিনি জানান, ”সাংবাদিক সম্মেলনে আসার আগে তাঁর সেই ভাইরাল বিতর্কিত ভিডিওতি তিনি ডিলিট করে এসেছেন তাঁর ফেসবুক পেজ থেকে। এদিন বলেন, ”কে কে-এর প্রতি আমার কোনও বিদ্বেষ নেই। ওড়িশা থেকে আমার তৈরি করা এই ভিডিওটি যে এভাবে আলোচনার ঝড় তুলবে তা আমার কল্পনাতীত ছিল। এর জেরে আমার পরিবারকে নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে। বাড়ির বাইরে রয়েছেন নিরাপত্তারক্ষী। বারবার আমার স্ত্রী-এর ফোনে হুমকি আসছে। আমি ভাবতে পারিনি যে এই একটা ভিডিও আমার পরিবারের জন্য এমন বিপদ ডেকে আনবে।”

এরপর শিল্পী আরও বলেছেন, ”কে কে-এর মত এমন একজন ভারতবিখ্যাত প্রথিতযশা শিল্পী কলকাতায় এসে যেভাবে প্রাণ হারালেন তা অত্যন্ত হৃদয়বিদারক। আমি বারবার বলছি আমি একার কথা বলিনি। আমি এই ভিডিওতে অনেক শিল্পীরই নাম নিয়েছিলাম। পরে মনে হয়েছিল আগে একবার অনুমতি নিলে ভালো হত। আমি আসলে একটা সমষ্টির কথা বলতে চেয়েছিলাম। বোঝাতে চেয়েছিলাম যে আপনারা যেভাবে অন্য রাজ্যের বা ভাষার শিল্পীদের নিয়ে মাতামাতি করেন সেটা বাঙালি শিল্পীদের নিয়েও করুন। কারণ দিনের পর দিন বাঙালি শিল্পীদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ছে। আমার গুছিয়ে না বলতে পারা কথাই এমন জটিলতা তৈরি করল। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। ” 

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজির বাবা রামদেব

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

‘গুজরাত কি পাকিস্তানে?’ ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে ক্ষোভ প্রকাশ পরেশ রাওয়ালের

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস