ঈশা যোগাশ্রমে বসে ‘OMG 2’ দেখলেন সদগুরু, অক্ষয়ের ছবির রিভিউ কী দিলেন তিনি?

আপনাকে এখানে ইশা যোগ কেন্দ্রে পেয়ে আমরা অভিভূত। আমরা যদি এমন একটি সমাজ গড়ে তুলতে চাই যা নারীদের নিরাপত্তা ও মর্যাদার প্রতি সংবেদনশীল

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১১ অগস্ট মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত সিনেমা ‘OMG2’। মুক্তির আগেই ছবিটি নিয়ে একাধিক বিতর্ক চললেও অবশেষে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র মিলেছে ‘OMG2’-এর। গতবছর থেকে অক্ষয়ের একাধিক ছবি ফ্লপের তকমা বহন করলেও ‘OMG’-এর ফ্র্যাঞ্চাইজি নিয়ে আশাবাদী নায়ক-সহ নির্মাতারা। ছবিটি ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘OMG’-এর দ্বিতীয় সংস্করণ। ছবিতে শিবের নন্দীর ভূমিকায় অভিনয় করছেন অক্ষয় কুমার। আরো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠি এবং ইয়ামি গৌতম। ছবি মুক্তির আগে সম্প্রতি অভিনেতা তামিলনাড়ুর কোয়েম্বাটোরে ইশা যোগ কেন্দ্রে সদগুরু জগ্গি বাসুদেবের জন্য চলচ্চিত্রের একটি বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন।

অনুষ্ঠানের পরে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন অভিনেতা। যেখানে সদগুরুকে একটি বাগানে অভিনেতার সঙ্গে ফ্রিসবি খেলতে দেখা গিয়েছে এবং সৌজন্য বিনিময় করতে দেখা গিয়েছে। সদগুরু ভিডিওটি টুইটার করে লিখেছেন, “নমস্কার অক্ষয়কুমার। আপনাকে এখানে ইশা যোগ কেন্দ্রে পেয়ে আমরা অভিভূত। আমরা যদি এমন একটি সমাজ গড়ে তুলতে চাই যা নারীদের নিরাপত্তা ও মর্যাদার প্রতি সংবেদনশীল, তাহলে তরুণদের শারীরিক চাহিদা কীভাবে পরিচালনা করতে হয় সে বিষয়ে শিক্ষা দেওয়া যেতে পারে। এখনই সময় আমাদের শিক্ষাব্যবস্থা যুবকদের কাছে তুলে ধরার জন্যে।” অন্যদিকে অক্ষয় একটি টুইটে সদগুরুকে উত্তর দিয়ে লিখেছেন, “নমস্কারম @SadhguruJV ঈশা যোগ কেন্দ্রে যাওয়া একটি পরম সম্মানের বিষয়। আমার সেরা অভিজ্ঞতা। OMG 2 দেখার জন্য এবং আপনার অন্তর্দৃষ্টিপূর্ণ, সদয় প্রতিক্রিয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের প্রচেষ্টাকে পছন্দ করেছেন, এর জন্যে আমরা ভাগ্যবান।

OMG 2-এর ট্রেলারে অক্ষয়কে ঈশ্বরের বার্তাবাহক হিসেবে দেখানো হয়েছে যিনি একজন ধর্মপ্রাণ অনুসারীকে সাহায্য করতে পৃথিবীতে আসেন (পঙ্কজ ত্রিপাঠি অভিনয় করেছেন)। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ছবিটির 25টি পরিবর্তন করতে বলায় ফিল্মটি সমস্যায় পড়েছিল। সেই মতো ছবিতে নাগাদ সাধের ছবি, কনডমের বিজ্ঞাপনের পোস্টার সরিয়ে দিয়েছে। ছবিটি নিয়ে উজ্জযনের মহাকালেশ্বর মন্দির থেকেও আপত্তি তোলা হয়েছিল। এএনআই-এর মতে, মন্দিরের একজন পুরোহিত দাবি করেছিলেন যে, ছবির জন্যে সেখানে শ্যুট করা দৃশ্যগুলি অবিলম্বে ফিল্ম থেকে সরিয়ে ফেলা হোক। পুরোহিত বলেন, “ওহ মাই গড 2 ফিল্মটিকে সেন্সর বোর্ড ‘এ’ সার্টিফিকেট দিয়েছে। এই সার্টিফিকেশন প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট আছে এমন ফিল্মগুলির জন্য সংরক্ষিত। আমরা দাবি করছি যে কিছু দৃশ্য, যা মহাকাল মন্দিরে শুট করা হয়েছিল, সেগুলি সরানো হোক কারণ এটি দর্শকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে।”

খুনের চেষ্টার মামলায় দোষী সাব্যস্ত ‘লম্বু কালা’, ৭ বছরের কারাদণ্ড দিল বারাকপুর আদালত

ঋতু পরিবর্তনেই স্বাস্থ্য ঝুঁকি! জানুন শিশুর অসুস্থতার ৬টি প্রাথমিক লক্ষণ

ক্রিকেট মাঠে মর্মান্তিক পরিণতি! পিচ রোলারের নীচে চাপা পড়ে মৃত্যু শিশুর

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ইঁদুরকে তাড়া করে হাসপাতালের অপারেশন থিয়েটারে পৌঁছে গেল সাপ, তার পর…

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের সাংসদ পদ খারিজের দাবিতে আদালতে মামলা দায়ের

পুজোর আগে নবান্নর কাছে একাধিক প্রতিমা ভাঙচুর ঘিরে চাঞ্চল্য! গ্রেফতার ১

নিম্নমানের হওয়ায় Everest ও লালজির হিং বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI