এই মুহূর্তে

নিরাপত্তা রক্ষীদের দুর্ব্যবহারের পরে ভিকি কৌশলকে জড়িয়ে ধরলেন সলমন

আন্তর্জাতিক ডেস্ক: আবুধাবিতে আইফার অনুষ্ঠানে সলমন খানের সঙ্গে হাত মেলাতে গিয়ে ভাইজানের নিরাপত্তা রক্ষীদের দুর্ব্যবহারের শিকার হতে হয়েছিল ভিকি কৌশলকে। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক ছড়িয়েছিল। সমালোচনা বন্ধ করতে এবার অনুষ্ঠানের মঞ্চেই প্রাক্তন বান্ধবী ক্যাটরিনা কাইফের স্বামীকে কাছে টেনে নিয়ে গলা জড়িয়ে ধরলেন ভাইজান। আর ওই ছবি নেট মাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই প্রশ্ন উঠেছে তবে কী নিজের ভাবমূর্তি ফেরাতেই এমন ভোলবদল ‘টাইগার জিন্দা হ্যায়’ নায়কের?

দু’হাত ভরে দান করলেও দাম্ভিক হিসেবে বরাবরই কুখ্যাতি রয়েছে সলমন খানের। বলিউডের তিন খানের মধ্যে বার বার নানা ঘটনায় তিনি সংবাদের শিরোনামে আসেন। আবুধাবিতে আইফার অনুষ্ঠানেও ভাইজানের সেই দাম্ভিকতার ছবি ক্যামেরায় ধরা পড়েছে। তাতে দেখা যাচ্ছে, বলিউডের সিনিয়র অভিনেতাকে দেখে শুভেচ্ছা বিনিময়ের জন্য এগিয়ে যাচ্ছিলেন ভিকি কৌশল। কিন্তু তাঁকে দৃষ্টিকটূভাবে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন ভাইজানের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা। এমনকী বলিউডের জুনিয়র নায়ককে দেখেও না দেখার ভান করে এগিয়ে যাচ্ছেন সলমন। ওই দৃশ্য ভাইরাল হতেই নেটানাগরিকরা বজরঙ্গী ভাইজানের সমালোচনায় সরব হন।

যদিও সলমনের নিরাপত্তা রক্ষীদের দুর্ব্যবহারকে অবশ্য পাত্তা দেননি ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবির নায়ক। এক সংবাদ সংস্থাকে দেওয়া সদাক্ষা‍ৎকারে তিনি বলেন, ‘ভিডিওতে যেরকম দেখা যায় আসলে কখনও-কখনও সেরকম হয় না। অনেক বাড়িয়ে বলা হয়। মানুষ কিছু বিষয় নিয়ে বেশিই কথা বলতে শুরু করে। এটা নিয়ে কথা বলার কোনও অর্থই নেই।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রঞ্জিত মল্লিকের বাড়িতে টানা এক ঘন্টা কাটালেন অভিষেক, কী খেলেন সেখানে….

সংক্রান্তির আমেজ শোভন সোহিনীর ঘরে, পিঠে তৈরির প্রস্তুতিতে ব্যস্ত দম্পতি

‘ভীষণ রাগ হত, কষ্টও পেতাম’, অর্জুনের সঙ্গে ব্রেকআপ নিয়ে প্রথমবার মুখ খুললেন মালাইকা

‘SIR হিয়ারিং উদ্দেশ্যপ্রণোদিত’, শুনানিতে হাজির হয়ে কমিশনকে মানবিক হওয়ার আর্জি দেবের

অন্তরঙ্গ দৃশ্যের জেরে নেটপাড়ায় তোলপাড়! যশের সাথে নাম জড়াতেই কি নিজের অ্যাকাউন্ট ডিলিট করলেন অভিনেত্রী?

বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেনের প্রয়াণে শোকপ্রকাশ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ