চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১ বছরের চিকিৎসাজনিত বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরলেন সামান্থা

নিজস্ব প্রতিনিধি: গত কয়েক বছর ধরেই মায়োসাইটিস রোগে আক্রান্ত দক্ষিণী সুপারস্টার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। যার চিকিৎসার জন্যে ক্রমাগত এদিক ওদিক দৌড়াতে হচ্ছে নায়িকাকে। তাই ইদানিং অভিনয়েও মন নেই তাঁর! স্বাভাবিকভাবেই শরীরের এত কষ্ট থাকলে কাজে মন থাকেনা। তাই গতবছরেই অভিনয় থেকে দিন খানেক বিরতি নেন সামান্থা রুথ প্রভু। গতবছর বিদেশে গিয়ে চিকিৎসা করিয়ে এসেছেন তিনি। তবে আর বেশিদিন নয়, দিন কয়েক ধরেই নায়িকা শরীরচর্চা করছেন জোরকদমে। অবশেষে বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। মায়োসাইটিস অটো-ইমিউন অবস্থা, যা ধরা পড়ার পর নায়িকা কাজ থেকে ছুটির ঘোষণা দিয়েছিলেন।

অবশেষে বিরতি কাটিয়ে ১০ ফেব্রুয়ারি, অভিনেত্রী নিজেই একটি ভিডিও দিয়ে জানালেন যে, তিনি আবার কাজ শুরু করেছেন। সামান্থার অগুন্তি ভক্ত। তাই ভক্তদের জন্যই তিনি সবসময় হাসিমুখে থাকার চেষ্টা করেন। শনিবার, সামান্থা এক বছর দীর্ঘ বিরতির পর আবার কাজ শুরু করার খুশির খবরটি শেয়ার করেছেন। ভিডিওতে, সামান্থাকে বলতে শোনা যায়, “হ্যাঁ, অবশেষে আমি কাজে ফিরে যাচ্ছি। তাছাড়া, এতদিন আমি সম্পূর্ণ বেকার ছিলাম। আমি সম্প্রতি একটি বন্ধুর সঙ্গে স্বাস্থ্য পডকাস্ট শো করেছি। এটি বেশ অপ্রত্যাশিত, অত্যন্ত আবেগপ্রবণ এবং আমি খুব উত্তেজিত যে এটি আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে। আমি আশা করি আপনাদের মধ্যে কেউ কেউ এটিকে সত্যিই খুব দরকারী বলে মনে করবেন।”

সামান্থাকে পরবর্তীতে অ্যাকশন-থ্রিলার ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণে দেখা যাবে, এই ছবির শুটিংয়ের পরেই অভিনেত্রী স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। এই সময়েই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অটোইমিউন অবস্থা, মায়োসাইটিসের জন্য চিকিৎসা করেছিলেন এবং বিশ্বজুড়ে ব্যাপকভাবে ভ্রমণ করেছেন। সামান্থাকে শেষ দেখা গিয়েছিল পরিচালক শিব নির্ভানার ‘কুশি’ ছবিতে। ছবিটিতে বিজয় দেভারকোন্ডাও অভিনয় করেছিলেন। সামান্থা রুথ প্রভুকে পরবর্তীতে ‘সিটাডেল’-এর ভারতীয় কিস্তিতে দেখা যাবে, যা প্রাইম ভিডিওতে প্রিমিয়ার হবে। ছবিতে তিনি বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। এছাড়াও সম্প্রতি তিনি তার প্রথম বিদেশী ছবি ‘চেন্নাই স্টোরিজ’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ