রাজনীতিতে যোগ দেওয়ার গুজব ওড়ালেন সঞ্জয় দত্ত

আমি রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে সমস্ত গুজবকে বিশ্রাম দিতে চাই। আমি কোনও দলে যোগ দিচ্ছি না বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনীতি মহলে তারকাদের আনাগোনা লেগেই রয়েছে। কারণ গ্ল্যামার এবং বিনোদনের মেল বন্ধন বহুকালের। ইতিমধ্যেই বলিউডের বহু তারকা রাজনীতিতে যোগ দিয়েছেন। যাঁদের মধ্যে আছেন, জয়া বচ্চন, হেমা মালিনী, কঙ্গনা রানাউত, গোবিন্দা, অমিতাভ বচ্চন, উর্বশী রাউতেলা, অরুণ গোভিল, রবি কিষান, কমল হাসান, থালাপথি বিজয়, পবন কল্যাণ-সহ দেশের একাধিক তারকারা। যদিও বহুদিন আগেই অমিতাভ বচ্চন রাজনীতি ছেড়েছেন। কিন্তু এককালে কংগ্রেসের হয়ে দাঁড়িয়ে জিতে ছিলেন মেগাস্টার। অমিতাভ বচ্চন ছাড়া এদের মধ্যে মোটামুটি সবাই এই মূহুর্তে রাজনীতিতে সক্রিয়। পাশাপাশি লোকসভা নির্বাচনেও প্রার্থী হয়েছেন তাঁরা বিভিন্ন দলের হয়ে।

তবে জল্পনা ছিল যে, এবারের লোকসভা নির্বাচনের আগে রাজনীতিতে যোগ দিতে পারেন বলিউডের প্রখ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত। কয়েক দশকের দীর্ঘ কেরিয়ার তাঁর, একাধিকবার আইনি বিতর্কে জড়িয়ে জেলও খেটেছেন অভিনেতা। তবে দিন কয়েক ধরে শোনা যাচ্ছিল যে, অভিনেতা এবার রাজনীতিতে যোগ দেবেন। কিন্তু সোমবার গুজবের অবসান ঘটালেন সঞ্জয় দত্ত নিজেই। লোকসভা নির্বাচনে কোন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন অভিনেতা, সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন। যেকোনও সময়ে রাজনীতিতে যোগদানের সমস্ত গুজবের অবসান ঘটিয়ে সোমবার KGF অভিনেতা সঞ্জয় দত্ত টুইটারে লিখলেন, “আমি রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে সমস্ত গুজবকে বিশ্রাম দিতে চাই। আমি কোনও দলে যোগ দিচ্ছি না বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না। আমি যদি রাজনৈতিক অঙ্গনে পা রাখার সিদ্ধান্ত নিই তবে আমিই প্রথম এটি ঘোষণা করব। দয়া করে এখনও পর্যন্ত আমার সম্পর্কে যে খবর প্রচার করা হচ্ছে তা বিশ্বাস করা থেকে বিরত থাকুন।”

সঞ্জয় দত্ত সম্প্রতি বিজয়ের তামিল অ্যাকশন থ্রিলার লিও-তে উপস্থিত ছিলেন। ছবিটি সমালোচনামূলক এবং বাণিজ্যিক সাফল্য অর্জন করেছাল। গত বছর শাহরুখ খানের জওয়ান ছবিতেও ক্যামিও করেছিলেন তিনি। অভিনেতাকে পরবর্তীতে, আহমেদ খান পরিচালিত অক্ষয় কুমার, রবিনা ট্যান্ডন, দিশা পাটানি, এবং আরশাদ ওয়ার্সির ওয়েলকাম টু দ্য জঙ্গল এবং ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে দেখা যাবে। এদিকে, গতবছর, অভিনেতা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন যে, তিনি মুন্না ভাই 3-এর জন্য অপেক্ষা করছেন। রাজকুমার হিরানি পরিচালিত, দুটি ছবিতেই প্রধান চরিত্রে সঞ্জয় দত্ত অভিনয় করেছেন।

দুর্গাপুজোর আগেই রাজ্যের দুই বিধানসভায় উপ নির্বাচন, নির্ঘন্ট প্রকাশ কমিশনের

প্রথা ভেঙে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজনে গুজরাত

কী কারণে ‘নায়ক’ ছবি করতে রাজি হয়েছিলেন? ২৫ বছর পূর্তিতে খোলাসা করলেন অনিল কাপুর

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল