দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সুশান্তকে মিস করছেন সারা, কেদারনাথের স্মৃতিরোমন্থন

নিজস্ব প্রতিনিধিঃ অভিষেক কাপূরের রোম্যান্টিক ড্রামা ‘কেদারনাথ’-র মাধ্যমেই বলিউডে ডেবিউ করেন সইফ কন্যা সারা আলি খান। বেষ্ট ডেবিউট্যান্ট হিসাবে আইফা ও ফিল্মফেয়ার জেতেন সইফ কন্যা। আজ সেই ছবি ‘কেদারনাথ’ পূরণ করল ৩ বছর। আজ তাঁর জীবনের সবচেয়ে বড় স্বপ্নপূরণের দিন। আর এইদিনে সোশ্যাল মিডিয়ায় ‘মনসুর’কে স্মরণ করে পোস্ট করেছেন সারা। লিখেছেন ‘আজ আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, এদিন আমি একজন অভিনেত্রী হিসাবে পরিচিত হয়েছিলাম। এদিন আমার প্রথম ছবি কেদারনাথ মুক্তি পায়। আমি বুঝিয়ে বলতে পারব না কেদারনাথের গুরুত্ব আমার কাছে ঠিক কতটা।’ 

 

 

বিশেষ দিনে এই ছবির অভিনেতা অর্থাৎ সুশান্ত সিং রাজপুতকেও মিস করছেন বলে লিখেছেন সারা। ক্যাপশনে লিখেছেন -সুশান্তের উপদেশ, নিঃস্বার্থ সাহায্য ছাড়া সে জীবনের এই মাইলস্টোন ছুঁতে পারত না। এঁর পাশাপাশি তিনি ছবির প্রযোজক, পরিচালক থেকে কাস্টিং ডিরেক্টর সকলকেই ধন্যবাদ জানিয়েছেন। ‘কেদারনাথ’ মুক্তি পাওয়ার কিছুদিন পরেই মুক্তি পায় রোহিত শেট্টি পরিচালিত ‘সিম্বা’, তারপর একে একে ‘লাভ আজকাল’, কুলি নম্বর-১’-র মত ছবিতে চুটিয়ে অভিনয় করেছেন সারা আলি খান। আগামী দিনে সারা অভিনীত আনন্দ রাই পরিচালিত ছবি ‘আতরঙ্গি রে’ মুক্তির অপেক্ষায় দিন গুনছে। 

 

Published by:

Share Link:

More Releted News:

‘সাড়ে আট মাসের গর্ভাবস্থাতেও কাজ’, YRF স্টুডিওতেই শুরু প্রসব বেদনা জানালেন নেহা ধুপিয়া

পার্সেলের নামে কুকুর ডেলিভারি! র‍্যাপিডো রাইডারের ভিডিও ভাইরাল

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

‘লরেন্স অফ পাঞ্জাব’ নিষিদ্ধের দাবি জানিয়ে হাইকোর্টে গেল পাঞ্জাব কংগ্রেস

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ