বাবা দিবস পালন সায়ন্তিকা-মিমির, ‘ফাদার্স ডে’ নিজেকেই জানালেন পরীমণি

কিন্তু বরানগর বিধানসভা উপনির্বাচনে জিতে একেবারে খুশিতে ডগমগ হয়ে যান তিনি। আর ভোটে জিতেই কাজ শুরু করে দিয়েছেন নায়িকা। আর এত ব্যস্ততার মধ্যেও বাবাকে পিতৃদিবসের শুভেচ্ছা জানাতে ভোলেননি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ আন্তর্জাতিক পিতৃদিবস। চলতি কথায়, বাবাদের দিবস। যদিও বাবাদের কোনও আলাদা দিনক্ষণ নেই। প্রতিটি সন্তানের কাছেই তাঁর বাবা পৃথিবীর ছাদ। সন্তানের জন্মের পর মায়ের যেমন দায়িত্ব, তার থেকে বেশি দায়িত্ব বাবাদের সন্তানকে বড় করা থেকে তাঁর কর্মজীবন গড়ে তোলা সবটাই বাবার হাতে। তাই কথায়, আছে বাবাহারা সন্তান অভাগা। যাই হোক, আন্তর্জাতিক পিতৃদিবস উপলক্ষে সকাল থেকেই বাবার সঙ্গে ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়া ভরাচ্ছেন সাধারণ মানুষ। পিছিয়ে নেই তারকারাও। বলিউড থেকে টলিউড তারকারা বাবার সঙ্গে ছবি দিয়ে বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন। আবার অনেক অভিনেতা নতুন বাবা হয়েছেন এ বছর। তাই তাঁদের কাছেও পিতৃদিবসের মাহাত্ম্য আলাদাই।

যাই হোক, বলিউডের পাশাপাশি পিতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছেন টলিউড তারকারাও। তৃণমূল বিধায়ক-অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় থেকে মিমি চক্রবর্তী, গৌরব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, সকলেই তাঁর বাবার সঙ্গে ছবি শেয়ার করে পিতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছেন। সদ্য বরানগর থেকে তৃণমূল বিধায়ক হয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ফলাফল প্রকাশের দিন প্রথম প্রথম তাঁর জেতার আশংকা না থাকলেও শেষমেশ বাজিমাত করেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালে তৃণমূলের ভোটে বাঁকুড়া বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী।কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ভোটে জিততে পারেননি। এছাড়া লোকসভা নির্বাচনেও তাঁকে টিকিট না দেওয়ায় খানিকটা অভিমান হয়েছিল সায়ন্তিকা। কিন্তু বরানগর বিধানসভা উপনির্বাচনে জিতে একেবারে খুশিতে ডগমগ হয়ে যান তিনি। আর ভোটে জিতেই কাজ শুরু করে দিয়েছেন নায়িকা। আর এত ব্যস্ততার মধ্যেও বাবাকে পিতৃদিবসের শুভেচ্ছা জানাতে ভোলেননি। আজ নিজের ইনস্টাগ্রামে বাবার সঙ্গে কয়েকটি সুন্দর মূহুর্তের ছবি শেয়ার করে বাবাকে পিতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এদিকে হাজারো ব্যস্ততার মাঝে বাবাকে পিতৃদিবসের শুভেচ্ছা জানাতে ভোলেননি অভিনেত্রী মিমি চক্রবর্তী।

বাংলাদেশের ‘তুফান’ ছবির মাধ্যমে বাংলাদেশ ছবিতে ডেবিউ করতে চলেছেন মিমি। আর প্রথমেই বাংলাদেশ কিং শাকিব খানের নায়িকা তিনি। ছবির একটি গান এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো রাজ করে বেড়াচ্ছে। আর প্রচারের জন্যে ওপার বাংলাতেই রয়েছেন অভিনেত্রী। তার মাঝেই বাবার সঙ্গে কয়েকটি আনন্দের মূহুর্ত শেয়ার করে তাঁকে পিতৃদিবসের শুভেচ্ছা জানালেন মিমি। এদিকে বাংলাদেশের চর্চিত নায়িকা পরীমণিও নিজেকে পিতৃদিবসের শুভেচ্ছা জানালেন। কারণ তাঁর এখন দুটি সন্তান। প্রথম সন্তান পদ্ম, যে তাঁর পঞ্চম স্বামী শরিফুল রাজের সন্তান।কিন্তু দাম্পত্য কলহের জন্যে তাঁরা আলাদাই থাকেন। আর ছেলে-স্ত্রীর সঙ্গে কোনও যোগাযোগ রাখেননি শরিফুল রাজ। তাই পদ্মের জন্মের কয়েক মাস পর থেকেই ছেলেকে একাই মানুষ করছেন পরীমণি। সদ্য একটি কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন নায়িকা। তাঁকেও একা হাতে মানুষ করছেন। তাই পিতৃদিবস উপলক্ষে ছেলেকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন পরীমনি। স্ট্যাটাসে বাবা দিবসের শুভেচ্ছা পরী নিজেকেই জানিয়েছেন। ফেসবুকে লিখেছেন, ‘মা হওয়ার সাথে সাথে এই বাবা হয়ে ওঠার ব্যাপারটা যে চমৎকারভাবে আমার মধ্যে আছে, সেটাকে আমি অবশ্যই অ্যাপ্রিশিয়েট করি। হ্যাপি ফাদার্স ডে পরী। দায়িত্বের এ জীবন কঠিন হলেও সুন্দর।’

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজির বাবা রামদেব

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

‘গুজরাত কি পাকিস্তানে?’ ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে ক্ষোভ প্রকাশ পরেশ রাওয়ালের

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস