ডিভোর্সের গুঞ্জন উড়িয়ে ফের মা হচ্ছেন পর্ণার ‘কূটনি জা’, কবে আসছে মানসীর সন্তান!

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র কয়েকদিন আগেই মা হয়েছেন কাঞ্চন পত্নী শ্রীময়ী(Sreemoyee Chattoraj)। সেই রেশ কাটতে না কাটতেই ফের সুখবর টেলিপাড়ায়। এবার দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত(Manosi Sengupta)। যদিও দর্শকরা তাঁকে চেনেন ‘নিম ফুলের মধু’-র(Neem Phuler Modhu) মৌমিতা হিসেবে। নায়িকা পর্ণার জীবন অতিষ্ট করে তুলতে সিদ্ধহস্ত মৌমিতা। তবে গর্ভাবস্থার কারণে হয়তো পরবর্তীতে তাঁকে এই মেগা থেকে সাময়িক বিরতি নিতে হবে। আপাতত চুটিয়ে কাজ করছেন তিনি। এই মুহূর্তে গর্ভাবস্থার পঞ্চম মাসে রয়েছেন অভিনেত্রী(5 Month Pregnancy)।‌

আরও পড়ুনঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ! অভিযুক্ত প্রেমিককে অভিনব কায়দায় পাকড়াও করল কলকাতা পুলিশ

কাজের ব্যস্ততা থাকলেও যাবতীয় সাবধানতা মেনেই শুটিংফ্লোরে আসছেন মানসী। এটি তাঁর দ্বিতীয় সন্তান। এর আগেও তাঁর একটি মেয়ে হয় কিন্তু সেই খবর সকলের থেকে গোপন রেখেছিলেন অভিনেত্রী। কারণ, প্রথমবার তাঁর ডেলিভারি ছিল হাই রিস্কের।প্রিম্যাচিওর অবস্থায় মেয়ের জন্ম হয়েছিল। তাই এবার গর্ভের সন্তানের কথা মাথায় রেখে বিশেষ সাবধানতা নিতে হচ্ছে তাঁকে। তবে যেহেতু সেটের সকলে ভীষণ হেল্পফুল, তাই সেরকম কোনও অসুবিধেয় পড়েননি অভিনেত্রী।

আরও পড়ুনঃ সপ্তাহের প্রথম দিনেই তেজী শেয়ার বাজার! ৮০, ০০০ সুচক ছাড়াল সেনসেক্স

প্রসঙ্গত উল্লেখ্য, মাত্র কয়েক বছর আগেই মানসীর সঙ্গে তাঁর স্বামীর বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছিল। অভিনেত্রী নিজেও একবার ‘দিদি নং ১’-এ এসে বলেছিলেন, ‘স্বামীর প্রতি টান অনুভব করি না’। প্রকৃতপক্ষে, কাজের জন্য মুম্বইবাসী হতে হয়েছিল মানসীকে, এদিকে তাঁর স্বামী রয়ে যান কলকাতায়। ফলে উভয়ের মধ্যে তৈরি হয়েছিল দূরত্ব। কিন্তু মানসী কলকাতায় ফিরে আসার পর জোড়া লাগে ভাঙা সম্পর্ক। তারই পরিণতি হিসেবে আর কয়েক মাসের মধ্যেই ভূমিষ্ঠ হতে চলেছে মানসীর দ্বিতীয় সন্তান। খুব শীঘ্রই মেটার্নিটি ফটোশুটের ছবি প্রকাশ্যে আনবেন বলেও জানিয়েছেন অভিনেত্রী।

দুবাই স্টেডিয়ামে নকভিকে নিশান করে ‘ট্রফি চোর’ স্লোগান! অপমানিত হয়ে মাঠ ছাড়ার ভিডিও ভাইরাল

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

জুয়া-র ঠেকে হানা দিতেই পুলিশকে লক্ষ্য করে বোমা, মুর্শিদাবাদে জখম ASI

পুলিশি হেফাজতে আসামির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ‘মেরে ফেলা হয়েছে’, দাবি পরিবারের

পদ্মার ভয়াবহ ভাঙনে তলিয়ে গেল মনসা মন্দির, আতঙ্কে রাধাকৃষ্ণপুরের বাসিন্দারা

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন