Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘অসহ্য যন্ত্রণা’, পেটের সমস্যায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হলেন শাকিরা

'লাস মুজেরেস ইয়া নো লোরান' ওয়ার্ল্ড ট্যুরের সময় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অসুস্থতার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন কলম্বিয়ান তারকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকস্থলির জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কলম্বিয়ান পপতারকা শাকিরা। শারীরিক অসুস্থতার কারণে পেরুর নির্ধারিত কনসার্ট স্থগিত করতে বাধ্য হন শাকিরা। সূত্রের খবর, গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে তীব্র পেটব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন ৪৮ বছর বয়সী কলম্বিয়ান পপ তারকা শাকিরা। অসুস্থতার কারণেই রবিবার (১৬ ফেব্রুয়ারি) এবং সোমবার (১৭ ফেব্রুয়ারি) কনসার্ট স্থগিত করেছেন শাকিরা। ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ ওয়ার্ল্ড ট্যুরের সময় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অসুস্থতার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন কলম্বিয়ান তারকা।

কনসার্ট স্থগিত এবং স্বাস্থ্যের আফডেট দিয়ে শাকিরা তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি বিবৃতি শেয়ার করেছেন। যেখানে তিনি লিখেছেন, “আমি আপনাদের সকলকে জানাতে পেরে দুঃখিত যে, গত রাতে পেটের সমস্যার জন্য আমাকে হাসপাতালে ভর্তি করানো হয়। আমি বর্তমানে যে চিকিৎসকদের চিকিৎসাধীন রয়েছি, তারা জানিয়েছেন যে আজ সন্ধ্যায় পারফর্ম করার মতো অবস্থা আমার নেই। আজ মঞ্চে উঠতে না পারার জন্য আমি খুবই দুঃখিত। পেরুতে আমার অসাধারণ ভক্তদের সঙ্গে পুনর্মিলনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি। আশা করি শীঘ্রই মুক্তি পাব। এবং সুস্থ হয়ে উঠবো। এরপর আমি পারফর্ম করতে পারবো।”

শাকিরা আরও জানিয়েছেন, “দল এবং প্রচারকরা ইতিমধ্যেই ভক্তদের জন্যে নতুন তারিখ নির্ধারণের কাজ করছে। আমাকে বোঝার জন্য সবাইকে ধন্যবাদ, আমি আপনাদের সবাইকে ভালোবাসি।” তবে শাকিরা তাঁর ভক্তদের কাছে ক্ষমা চাইলেও, তিনি “পেটের সমস্যা” সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করেননি। গত ১১ ফেব্রুয়ারি থেকে শাকিরার লাস মুজেরেস ইয়া নো লোরান ট্যুর শুরু হয়। ট্যুর শুরু হওয়ার কয়েকদিন পরেই শাকিরা হাসপাতালে ভর্তি হলেন। কিছুদিন আগে সেরা ল্যাটিন পপ অ্যালবামের জন্যে ২ ফেব্রুয়ারি ৬৭তম বার্ষিক গ্র্যামি পুরষ্কার জিতেছেন শাকিরা। তিনি এই পুরস্কারটি তাঁর দেশবাসী ভাইবোনদের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন।

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ছবি দিয়ে নিজের ফেসবুক প্রোফাইল সাজালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

১৪ মে মহালক্ষ্মী রাজযোগের সৃষ্টি, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

শান্তিকুঞ্জের সামনে দিয়ে চলছে টোটো-মোটরসাইকেল, ব্যারিকেড না করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

ক্যান্সার আক্রান্ত স্ত্রীর লড়াইয়ে সঙ্গী হতে নিজের মাথার চুল কেটে দিলেন স্বামী

দুর্দান্ত ফর্মে থাকলেও চেন্নাইকে নেতৃত্ব দিচ্ছেন না কেন? সঞ্জুর উত্তরে মুগ্ধ সকলে

‘শাসন নয়, সেবাই লক্ষ্য,’ ভবানীপুরে পুজো দিয়ে বার্তা অগ্নিমিত্রার

শুভেচ্ছা জানিয়েও কংগ্রেস নিয়ে বিজয়কে সতর্ক করলেন মোদি

অনিশ্চয়তায় আপাতত কলকাতা জুড়ে বন্ধ হয়ে গেল করোনাকালে চালু হওয়া ৫০টি ‘মা ক্যান্টিন’

‘ইশ্বরের দূত নই, একজন সাধারণ মানুষ,’ মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই বললেন বিজয়

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

এন্টালিতে প্রোমোটারকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

বালুরঘাটে এলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি

রেখা পাত্র জিততেই ন্যাড়া হচ্ছেন বিজেপি কর্মীরা, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?