‘নতুন কিছুর অপেক্ষা করছি’, বন্ধু অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে কী মত শ্রেয়া ঘোষালের?

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আচমকাই ঘোষণা করেন যে, তিনি প্লেব্যাক ছাড়ছেন। প্লেব্যাক গায়ক হিসেবে তিনি আর নতুন প্রজেক্ট ধরবেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের শুরুতেই সঙ্গীত জগতে ধস নামাল প্রখ্যাত গায়ক অরিজিৎ সিংহের প্লেব্যাক অবসরের ঘোষণা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আচমকাই ঘোষণা করেন যে, তিনি প্লেব্যাক ছাড়ছেন। প্লেব্যাক গায়ক হিসেবে তিনি আর নতুন প্রজেক্ট ধরবেন না। এখানেই তাঁর প্লেব্যাক সফর শেষ করছেন। তাঁর প্লেব্যাক যাত্রা অসাধারণ ছিল। দেশের অন্যতম জনপ্রিয় গায়ক তিনি। তাঁর কন্ঠে তামিল, মেরঠে, কন্নড়, তেলেগু, হিন্দি-বাংলা মিলিয়ে প্রায় তিনশোর বেশি গান রয়েছে। আর এই সবকটাই হিট। তরুণ প্রজন্মের কাছে খুবই প্রিয় একজন গায়ক তিনি। তাই তাঁর এই ঘোষণা গোটা দেশবাসীকে অবাক করেছে।

পাশাপাশি বলিউড সেলিব্রিটিরাও হতাশ হয়েছেন। অনেকেই একে ‘একটি যুগের সমাপ্তি’ বলে উল্লেখ করেছেন। কিন্তু কেন তিনি প্লেব্যাক ছাড়লেন, তা প্রকাশ করেন নি গায়ক। কিন্তু অরিজিৎ সিংহের এই ঘোষণায় একেবারেই দুঃখ পাননি দেশের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। অরিজিৎ-এর এমন সিদ্ধান্তের কথা সামনে রেখে নিজের মনের কথা জানালেন শ্রেয়া ঘোষাল। বললেন, অরিজিতের এই সিদ্ধান্তে তিনি হতাশ তো একেবারেই হননি, বরং অরিজিতের এই সিদ্ধান্তের নেপথ্যে এক নতুন যাত্রার ইঙ্গিত দেখছেন। তাঁর বিশ্বাস, প্রতিটি শেষের মধ্যেই নতুন শুরুর সম্ভাবনা লুকিয়ে থাকে।

শ্রেয়া অরিজিতের অবসর ঘোষণার পোস্টের মন্তব্য বিভাগে লিখেছেন, ‘এটা অরিজিতের জীবনের এক নতুন অধ্যায়ের শুরু। এই প্রতিভাবান শিল্পী এবার কী সৃষ্টি করবেন, তা জানতে এবং অনুভব করতে আমি মুখিয়ে আছি। আমি কখনই একই কোনও যুগের অবসান বলব না। অরিজিতের মতো প্রতিভাবান শিল্পীকে কখনই প্রচলিত সংজ্ঞায় বেঁধে রাখা যায় না। যাবেও না। এবার আরও উঁচুতে ওড়ার সময়, প্রিয় অরিজিৎ।’ মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি পোস্টে শেয়ার করে অরিজিৎ জানান, ‘সকলকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতারা যে ভালবাসা আমাকে দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আনন্দের সঙ্গে জানাচ্ছি, এখন থেকে আমি আর প্লেব্যাক গায়ক হিসাবে নতুন কোনও কাজের দায়িত্ব গ্রহণ করব না। এখানেই এই অধ্যায় শেষ করছি। যাত্রাটা সত্যিই সুন্দর ছিল। আপনাদের এত বছরের নিঃশর্ত ভালবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’ আর গায়কের এই পোস্টটি সামনে আসতেই ভক্তদের কান্নার জোয়ার পড়ে যায়।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে