‘ফুড কোমা’য় গায়িকা শ্রেয়া ঘোষাল, ব্যাপারটা ঠিক কী জানেন?

লন্ডনে বেড়াতে গিয়ে  এক টুকরো কলকাতাকে আবিষ্কার করলেন শ্রেয়া। খেলেন লন্ডনের 'চৌরঙ্গি' রেস্তোরাঁয়। বিদেশে গিয়েও কলকাতার চপ, কাটলেট,

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তিনি প্রবাসী বাঙালি, দীর্ঘদিন মুম্বইয়ের বাসিন্দা। তিনি আর কেউ নন বঙ্গকন্যা শ্রেয়া ঘোষাল। কিন্তু কর্মসূত্রে কলকাতার বাইরে যতই থাকুন না কেন নিজের শিকড়কে কী কেউ ভুলে যেতে পারে? তিনিও ব্যাতিক্রম নন। তাই খাবার থেকে সংস্কৃতি সবতেই তিনি আদ্যপান্ত  বাঙালি। আর তারই প্রমাণ মিলল আরও একবার। বিদেশে বেড়াতে গিয়েও বাঙালি খাবারের স্বাদ নিলেন গায়িকা।

সম্প্রতি লন্ডনে বেড়াতে গিয়ে  এক টুকরো কলকাতাকে আবিষ্কার করলেন শ্রেয়া। খেলেন লন্ডনের ‘চৌরঙ্গি’ রেস্তোরাঁয়। বিদেশে গিয়েও কলকাতার চপ, কাটলেট, নানা ধরণের স্ন্যাক্সের স্বাদ নেওয়া কি চাট্টিখানি কথা? এখানকার খাবার খেয়ে শুধু খুশিই নন শ্রেয়া। তিনি ভীষণভাবে গর্বিত। আর তা নিজের ফেসবুকে লিখে জানিয়েছেন তিনি এই রেস্তোরাঁ গোষ্ঠীর অধিকর্তা অঞ্জন চট্টোপাধ্যায় ও আদিত্য ঘোষকে।  

নিজের ফেসবুক পোস্টে বিভিন্ন ছবি পোস্ট করে শ্রেয়া লিখেছেন ”কী সুন্দর একটা জায়গা তুলে ধরেছেন আপনারা। জিভে জল আনা বাঙালি খাবারগুলি সত্যিই প্রশংসনীয়। এখানকার আবহাওয়া, খাবার সবকিছুই এক কথায় অতুলনীয়। আমি এখন রীতিমত ফুড কোমায় রয়েছি”।  শ্রেয়ার পোস্ট করা ছবিতে দেখাই যাচ্ছে কলকাতার বাঙালি রেস্তোরাঁর আদলে সাজিয়ে তোলা হয়েছে লন্ডনের এই বাঙালি রেস্তোরাঁ ‘চৌরঙ্গি’কে। 

কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত