Loading live market data...
Loading active stocks...
Connecting...

নেট দুনিয়ায় ঝড় তুলল সঞ্জয় লীলা বনশালীর ‘হীরামাণ্ডির’ টিজার

ছয় গণিকাকে নিয়ে তৈরি ওয়েব সিরিজটি মুক্তি পাবে ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অবশেষে প্রকাশ্যে এলো পরিচালক সঞ্জয় লীলা বনশালির ওয়েব সিরিজ ‘হীরামাণ্ডি’র টিজার। আর মুক্তির সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে ছয় রূপসীকে নিয়ে তৈরি টিজার। ইতিহাসের পাতায় বিখ্যাত হওয়া ছয় গণিকাকে নিয়ে তৈরি ওয়েব সিরিজটি মুক্তি পাবে ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে। যদিও কবে মুক্তি পাবে তা নিয়ে মুখ খোলেননি পরিচালক।

বরাবরই ‘লার্জার দ্যান লাইফ’ ছবি বানাতে পছন্দ করেন সঞ্জয় লীলা বনশালি। তাঁর তৈরি ‘রামলীলা’ কিংবা ‘পদ্মাবতী’র পরিচালক অবশ্য ইদানিং গণিকালয় আর পতিতাদের জীবন নিয়েই গল্প বলতে ব্যস্ত হয়ে পড়েছেন। ষাটের দশকে মুম্বইয়ের বিখ্যাত গণিকা গাঙ্গুবাঈয়ের জীবনী নিয়ে তৈরি ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ শোরগোল ফেলে দিয়েছিল।  আলিয়া ভট্টের অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন সবাই। গাঙ্গুবাঈয়ের পরে ওয়েব সিরিজ ‘’হীরামাণ্ডি’ তেও গণিকাদের গল্পই বলার সিদ্ধান্ত নিয়েছেন বনশালি। পাকিস্তানের লাহোরের বিখ্যাত নিষিদ্ধ পল্লী হচ্ছে হীরামণ্ডি। বিখ্যাত নতর্কী আর গায়িকাদের নাচ-গান শুনতে হীরামাণ্ডিতে নিয়মিত হাজির হতেন ব্রিটিশ সেনারা। জিয়াউল হকের জমানায় হীরামাণ্ডির পতিতালয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়েছিল। ছত্রভঙ্গ হয়ে গিয়েছিলেন বাঈজীর পেশায় থাকা গণিকারা। গত কয়েক বছরে ফের নতুন করে গড়ে উঠেছে ও গণিকালয়।

এদিন যে টিজার বা ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে তাতে  একই ফ্রেমে দেখা গিয়েছে বলিউডের ছয় সেরা রূপসীকে। সোনার সাজে রাজকীয় বেশে হাজির হয়েছেন মণীষা  কৈরালা, সোনাক্ষী সিন্‌হা, অদিতি রাও হায়দরি, রিচা চড্ডা, সঞ্জিদা শেখ ও শারমিন শেহগল। ‘হীরামাণ্ডি’কে নিজের জীবনের কঠিন কাজ হিসেবেই আখ্যা দিয়েছেন পরিচালক বনশালি।

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার