প্রস্তুতি তুঙ্গে, বায়োপিকে দাদার ভূমিকায় কে, আলোচনায় মুম্বইতে ছুটলেন সৌরভ

তাঁর বায়োপিকের চিত্রনাট্য লেখার কাজ শেষ। তা নিয়েই মুম্বইতে গিয়ে লভ প্রোডাকশনের সঙ্গে আলোচনা সারবেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহুদিন ধরেই মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়পিক নিয়ে টালমাটাল বলিউড নির্মাতারা। বলিউডে ক্রিকেট তারকাদের নিয়ে বায়পিক বানানো এই প্রথম নয়। ২০১৬ সালে বলিউডে মহেন্দ্র সিং ধোনির বায়পিক নির্মিত হয়েছিল। যা বক্সঅফিসে দুর্দান্ত সফলতা লাভ করেছিল। ধোনির চরিত্রে অভিনয় করে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতও রাতারাতি লাইমলাইটে উঠে আসে। যাই হোক, এরপরেও 83 -চলচ্চিত্রে কপিলদেবের ক্রিকেট জীবনের ছোট্ট দৃশ্য তুলে ধরা হয়েছিল। যে চরিত্রে অভিনয় করে ছিলেন রণবীর সিং। তবে ছবিটি বক্সঅফিসে তেমন সাফল্য পায়নি। যাই হোক, গত ২ বছর ধরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে উত্তেজনা চলছে।

বিশেষ করে, ছবিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে অভিনয় করবেন, তা নিয়েই চলছিল তীব্র আলোচনা। এর আগে রনবীর কাপুর, হৃতিক রোশনকে সৌরভের ভূমিকায় অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তাঁরা নাকচ করে দেন। তবে এটা নিশ্চিত যে, সৌরভের বায়োপিক আসছে, কিন্তু কবে আসছে তা জানা যায়নি। এছাড়াও কে সৌরভের বায়োপিক বানাচ্ছেন তাও নিশ্চিত নয়। অবশেষে সোমবার রাতেই বায়োপিকের কাজেই মুম্বই উড়ে গেলেন দাদা। সঙ্গে ছিলেন বন্ধু সঞ্জয় দাস। মহারাজ নিজেই একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন, তাঁর বায়োপিক-সহ বেশকয়েকটি কাজে মুম্বই যাচ্ছেন তিনি।

সৌরভের কথায়, তাঁর বায়োপিকের চিত্রনাট্য লেখার কাজ শেষ। তা নিয়েই মুম্বইতে গিয়ে লভ প্রোডাকশনের সঙ্গে আলোচনা সারবেন তিনি। লভ প্রোডাকশন অর্থাৎ পরিচালক লভ রঞ্জনের প্রযোজনা সংস্থাই তৈরি করবে তাঁর বায়োপিক। সৌরভের কথায়, বেশ কয়েকমাস প্রোডাকশন হাউসের ব্যস্ততা এবং নিজের ব্যস্ততার কারণে তাঁর বাযোপিকের কাজ তেমন এগোয়নি। তবে এবার তাঁর জীবন লাইট ক্যামেরা অ্যাকশনের মুখোমুখি হওয়ার প্রস্তুতি শুরু হওয়ার কথা। তবে এখন প্রশ্ন বায়োপিকে সৌরভের ভূমিকায় কে অভিনয় করবেন? উত্তরে মহারাজ জানিয়েছেন, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে কানাঘুষো শোনা যাচ্ছে সৌরভের বায়োপিকে অভিনয় করতে পারেন রণবীর সিং। সৌরভের দীর্ঘ ক্রিকেট জীবনে রয়েছে নানান চড়াই উৎরাই উঠে আসবে সৌরভের বায়োপিকে।

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

গ্রেফতারির ভয়ে গা ঢাকা দিলেন অরূপ, বন্ধ মোবাইল, হন্যে হয়ে খুঁজেছে পুলিশ

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য

রাজ্য সরকারের তরফে মিলবে ১০ দিনের বিশেষ ছুটি,কারা পাবেন এই সুবিধা?

ফিলিপাইনে জোরালো ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২, আহত ২০০

ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

বারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে নগরপালের সঙ্গে বৈঠকে ৬ বিজেপি বিধায়ক, কী আলোচনা হল?

বৈভব সূর্যবংশীকে নিয়ে মাত্রাছাড়া মাতামাতিতে উদ্বিগ্ন কপিল দেব, কি বললেন…

দল ভেঙে ২০ সাংসদ নিয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন কাকলি-শতাব্দীরা