আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জন্মদিনে বিশেষ উপহার ‘দিদির চিঠি’, সঙ্গে ফোন! আনন্দে আত্মহারা বিধায়ক কাঞ্চন মল্লিক

নিজস্ব প্রতিনিধি: সকাল সকাল বেশ খোশমেজাজে রয়েছেন অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক। কেন? কারণ আজ তাঁর জন্মদিন। জন্মদিনের দিনটা সবার কাছেই বিশেষ দিন হয় সেটাই স্বাভাবিক।কিন্তু কাঞ্চনের খুশিটা যেন এদিন দ্বিগুণ হয়ে গেল, করুন সকাল সকাল খোদ মুখ্যমন্ত্রীর কাছ থেকে চিঠি পেয়েছেন অভিনেতা, এ কী কম কথা!

তাই আনন্দ যেন ধরছেই না অভিনেতার মনে। না শুধু চিঠি নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ফোনও পেয়েছেন তিনি। কারণটা অবশ্যই তাঁর জন্মদিন। কিন্তু আরেকটা কারণও রয়েছে। আজ তাঁর জন্মদিন ঠিকই কিন্তু, একই সঙ্গে বিধায়ক হিসেবেও এক বছরের সফর পূর্ণ করলেন অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক।সব মিলিয়ে দিনটা যেন তাঁর কাছে সুপারহিট হয়ে গেল। মুখ্যমন্ত্রীর কাছ থেকে পাওয়া ‘চিঠি’র ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা।

দিদির দেওয়া চিঠিতে লেখা আছে, “প্রিয় কাঞ্চন, তোমার জন্মদিনে রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। প্রার্থনা করি তুমি জীবনে আরও অনেক সাফল্য ও গৌরব অর্জন করো। তোমার আগামী দিনগুলি খুব আনন্দে কাটুক। তোমার সকল প্রিয়জনকে জানাই আমার অনেক শুভকামনা। সুস্থ থেকো ভাল থেকো।” তবে মুখ্যমন্ত্রীর চিঠির পাল্টা ধন্যবাদ জানাতেও ভুললেন না কাঞ্চন।

তিনি লিখলেন, “সকাল সকাল তোমার চিঠি, তোমার ফোন পেয়ে, তোমার শুভেচ্ছা বার্তা পেয়ে সত্যই আমি আপ্লুত। তুমি আমার উপর ভরসা ও বিশ্বাস করে যে দায়িত্ব টা আমায় দিয়েছো, যে সম্মানটা আমায় দিয়েছো, সেই দায়িত্ব যেন আমি এভাবেই পালন করে যেতে পারি। তোমার দেওয়া এই শ্রেষ্ঠ উপহারের মান যেন রাখতে পারি। আজকে আমার জন্মদিন, আর সেটাও আরও স্পেশাল, কারণ গত বছর এই দিনেই বিধায়ক হিসেবে বিধানসভায় আমি প্রথম শপথ গ্রহণ করেছিলাম। তাই আজ আমার বিধায়ক হিসেবে একবছর পূর্ণ হল।” তবে অভিনেতা জন্মদিনের মধ্য রাত থেকেই শুভেচ্ছা বার্তা পাচ্ছেন তাঁর বন্ধু-বান্ধব, অনুরাগীদের কাছ থেকেই। জন্মদিনে অভিনেতার বিশেষ বন্ধু শ্রীময়ী চট্টরাজও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুললেন না, কাঞ্চনের সঙ্গে একটি ছবি পোস্ট করে অভিনেতাকে শুভেচ্ছা জানালেন তিনি। জন্মদিনের কেক কেটেছেন কাঞ্চন, সব মিলিয়ে জমজমাটি জন্মদিন টা কাটাচ্ছেন অভিনেতা।

Published by:

Share Link:

More Releted News:

কী দেখে বিরাট কোহলির প্রেমে পড়েছিলেন অনুষ্কা, নায়িকার জন্মদিনে ফাঁস অজানা তথ্য

​বিমানবন্দরে বিপত্তি, নিরাপত্তার কড়াকড়িতে খোয়া গেল পাশা তালানকিনের ‘অস্কার’

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

‘আমি কেউ নই, সুনীতা একাই সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

‘আমার সামনে বিকিনি পরতে হবে’, বিখ্যাত পরিচালকের কীর্তি ফাঁস মিঠুন চক্রবর্তীর বউমার

দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে ঘনিষ্ঠ অন্তঃসত্ত্বা দীপিকা, ভাইরাল ছবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ