টিকা নিয়েও দ্বিতীয়বার করোনা আক্রান্ত শ্রীজাত

দুটি টিকাকরণ সম্পূর্ণ হওয়ার পরেও দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ করোনার দুটি টিকাকরণ সম্পূর্ণ হওয়ার পরেও দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। একের পর এক করোনা আক্রান্তের খবর। সাধারন মানুষের পাশাপাশি তারকা থেকে রাজনীতিবিদ একের পর এক এলিট ক্লাস মানুষের আক্রান্ত হওয়ার খবরে রীতিমত শঙ্কিত সকলে। এর মাঝেই দ্বিতীয়বার করোনা আক্রান্ত হওয়ার খবর

মঙ্গলবার ফেসবুকে নিজেই শেয়ার করলেন শ্রীজাত। লিখেছেন ‘দ্বিতীয়বার কোভিড-আক্রান্ত হলাম। এইবার প্রতিষেধকের দুটি টিকা’র পরেও। আপাতত সামান্য উপসর্গ নিয়ে ঘরেই নিভৃতবাস পালন করছি। যাঁরা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, অবশ্যই নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নিন। সাবধানে থাকুন সকলে, সুস্থ থাকার ও রাখার চেষ্টা করুন। আর হ্যাঁ, এই ক’দিন বিশেষ ফোনালাপ বা বার্তালাপ করতে পারছি না, সে-জন্য মার্জনাপ্রার্থী।’

তবে তিনি একাই নন। এছাড়াও টিকাকরণ সম্পূর্ণ হওয়ার পরেও করোনা আক্রান্ত হয়েছেন এমন মানুষের তালিকা দীর্ঘ। বাবুল সুপ্রিয়, লক্ষীরতন শুক্লা, অরূপ বিশ্বাস, সৌরভ গঙ্গোপাধ্যায়, আন্তর্জাতিক ফুটবল তারকা মেসি, ব্রাজিলের প্রাক্তন ফুটবল তারকা রোনাল্ডো সহ অনেকেই অতিমারির থাবায়। তাই করোনার টিকা সম্পূর্ণ হয়ে গিয়েছে বলেই কোনওভাবে আক্রান্ত হওয়ার সম্ভবনা নেই এমনটা ভেবে নেওয়ার কোনও কারণ নেই। যেকোনও পরিস্থিতিতে তাই সাবধানে থাকার প্রয়োজন আছে বলে জানাচ্ছেন অভিজ্ঞ চিকিৎসকেরা। 

রাসবিহারী বসুর ভিটেয় গণশৌচাগার, বুলডোজার অ্যাকশনের দাবি বিজেপি বিধায়কের

‘ওদের জন্য মরতে যাচ্ছি’, শ্বশুরবাড়িকে দায়ী করে সেতু থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

চিকিৎসায় গাফিলতির অভিযোগ,করিমপুরে বেসরকারি নার্সিংহোমে সদ্যোজাতর মৃত্যু

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

ককরোচদের আন্দোলন এড়িয়ে চলার নির্দেশ, দিল্লি বিশ্ববিদ্যালয়কে চরম ভর্ৎসনা পূজা ভাটের

রাজস্থানে ৭০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই প্রতিবেশী

হোটেল রুমে অতিরিক্ত মদ্যপানেই মৃত্যু সৌদি রাজপুত্রের, ব্রিটিশ আদালতের নথিতে চাঞ্চল্যকর তথ্য

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু

উল্টোরথে বাড়িতে বানান পুরীর স্টাইলে স্পেশাল খাজা, জেনে নিন সহজ রেসিপি