‘তুমি তো আমার পাশেই শুয়ে থাকবে’ শ্রীজাতকে এমন কেন বললেন শ্রীলেখা?

'তুমি তো আমার পাশেই শুয়ে থাকবে' শ্রীজাতকে এমন কেন বললেন শ্রীলেখা? কমেন্ট করে গ্যাঁড়াকলে পড়লেন কবি যা ছিল তাঁর স্বপ্নাতিত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকালবেলা ফ্লাইট ধরবেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। গন্তব্য হায়দরাবাদ। সেখানেই তেলেঙ্গানা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে তাঁর অভিনীত ছবি ‘নির্ভয়া’। আর তাই সক্কাল সক্কাল তাঁকে পৌঁছাতে হবে বিমানবন্দরে। কিন্তু অত সকালে তো তাঁর ঘুম ভাঙে না। তিনি তো লেটরাইজার। তাহলে উপায় কি? ফেসবুকে তাই তাঁর বন্ধুদের উদ্দেশ্যে শ্রীলেখা জানালেন ‘আর্লি মর্নিংয়ের ফ্লাইট, তাই তাঁকে যেন কেউ ডেকে দেন ঘুম থেকে ভোর তিনটেয়।

এমনিতেই তাঁর যে কোনও ফেসবুক পোস্টে কমেন্ট উপচে পড়ে। এদিনও তাঁর ব্যাতিক্রম হয়নি। কমেন্ট করেছিলেন তাঁর ইন্ডাস্ট্রির বন্ধুরাও । তাঁদের মধ্যেই একজন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। এদিন এই পোস্টে তিনি লেখেন ‘তুমি আমায় আড়াইটে নাগাদ জাগিয়ে দিও, আমি তিনটে নাগাদ তোমাকে কল করব। কেমন?’ এই কমেন্টের প্রত্যুত্তরে শ্রীলেখা বলেন- ‘ কল করবে? তুমিতো আমার পাশেই শুয়ে থাকবে, ওহো বউ জানেনা না? এ বাবা ধরা পড়ে গেলে তো? তাঁর উত্তরে শ্রীজাত বলেছেন,  বোঝো। কল করতে গেলে পাশে শুতে হবেকেন? সে তো আর কল থাকবে না তাহলে। গ্যাঁড়াকল হয়ে যাবে।  

এরপরই এই কমেন্ট চালাচালির স্ক্রিনশট রীতিমত ভাইরাল হয়ে পড়ে। এভাবে কমেন্ট করে কবি যে এই ভাবে গ্যাঁড়াকলে পড়বেন তা বোধহয় তিনি স্বপ্নেও ভাবেননি। মজার ছলেই তাই শ্রীজাতর সঙ্গে মজা করেছেন অভিনেত্রী। শ্রীলেখার ফেসবুক টাইমলাইনে ঘোরাফেরা করলেই দেখা যাবে তাঁর নানা পোস্ট। যা কখনও মজার তো কখনও আবার বিতর্কের। 

এদিন শেষ অবধি হায়দরাবাদে তেলেঙ্গানা ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে পরিচালক ও গোটা  টিমের সঙ্গে ছবি পোস্ট করেছেন ফের সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী। সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন নেটপাড়ার নাগরিকদের তাঁকে ভোর ৩টায় ঘুম থেকে তুলে দেওয়ার জন্য। 

ঘরের মেঝেতে পড়ে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ! খুনের অভিযোগ মেয়ের, ধোঁয়াশায় পুলিশ

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজির বাবা রামদেব

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর