‘এই সিনেমা চোখ খুলে দেবে’, সিতারে জমিন পর নিয়ে উল্লাসিত সুধা মূর্তি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আর ১০ দিনের অপেক্ষা। তারপরেই মুক্তি পাবে আমির খান অভিনীত সিতারে জমিন পর। স্প্যানিশ ফিল্ম ‘চ্যাম্পিয়ন্স’-এর হিন্দি অ্যাডপ্টেশন সিতারে জমিন পর নিয়ে সিনেপ্রেমীদের আশা অনেক। আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবিটি ২০০৭ সালে চূড়ান্ত প্রশংসিত “তারে জমিন পার”-এর সিকুয়্যাল হিসেবে আসতে চলেছে। সিতারে জমিন পর সিনেমায় এসেছেন দশজন বিশেষভাবে সক্ষম নতুন অভিনেতা। তাঁরা নিঃসন্দেহে দর্শকদের আলোকিত এবং অনুপ্রাণিত করার চেষ্টা করবেন।

সমাজ সচেতনমূলক সিতারে জমিন পরের ট্রেলার ও গান আগেই মুক্তি পেয়েছে। শুধু মুক্তিই নয়, পেয়েছে ভূয়সী প্রশংসা। প্রত্যেকটি ক্ষেত্র থেকে এই সিনেমার গান ও ট্রেলার নিয়ে হয়েছে ইতিবাচক আলোচনা। বিশিষ্ট লেখক এবং সমাজসেবী সুধা মূর্তি সম্প্রতি সিতারে জমিন পর-এর একটি বিশেষ প্রদর্শনীতে যোগ দিয়েছিলেন। তারপরেই সিনেমাটি সম্পর্কে ভূয়সী প্রশংসা ঝরে পড়েছে তাঁর কণ্ঠ থেকে।

সুধা মূর্তি সেই সংক্রান্ত একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। লিখেছেন, “সিতারে জমিন পর আমি দেখেছি। এটি আমির খানের প্রোডাকশনের, আমির খান নিজে এতে অভিনয় করেছেন। এটি একটি চোখ খুলে দেওয়ার মতো সিনেমা।  এই ধরণের শিশুদের অনেকেই বোঝেন না। এরা খুব সংবেদনশীল এবং খাঁটি হৃদয়ের হয়। তারা সবসময় হাসে কারণ জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি খুব সহজ। যখন কেউ এমন কিছু অর্জন করে যা আপনি অর্জন করেননি, মনে করা উচিত তখনও আপনি উপভোগ করছেন যখন সে সেটা উপভোগ করছে।”

সুধা মূর্তির মতে ছবিটি বৃহত্তর বার্তা দিতে পারে। তিনি বলেন, “এই ছবিটিতে এক অপূর্ব শিক্ষা অন্তর্ভুক্ত হয়েছে। এই ছবিটি আসলে অনেক পরিবর্তন আনতে পারে এবং মানুষকে বৌদ্ধিক অক্ষমতার বিষয়ে সংবেদনশীল করে তুলতে পারে। তাদের অবজ্ঞা করা উচিত নয়।”

আমির খান প্রোডাকশনের ব্যানারে আমির খান এবং অপর্ণা পুরোহিত প্রযোজিত ‘সিতারে জমিন পর’-এ জেনেলিয়া দেশমুখও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

এই সিনেমায় গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, চিত্রনাট্য লিখেছেন দিব্যি নিধি শর্মা এবং সঙ্গীত পরিচালনা করেছেন শঙ্কর-এহসান-লয়। সিনেমাটি পরিচালনা করেছিলেন আর.এস. প্রসন্ন।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের