‘স্বপ্নে ভাইয়ের সঙ্গে কথা বলি, ধোনির উপর ক্ষুব্ধ আমার পরিবার’, বিস্ফোরক সুশান্তের দিদি

তরুণ অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু হয়েছে, দেখতে দেখতে ছয় বছর কেটে গিয়েছে। কিন্তু এখনও তাঁর মৃত্যুর কারণ জানতে পারিনি কেউই।

Share:

নিজস্ব প্রতিনিধি: তরুণ অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু হয়েছে, দেখতে দেখতে ছয় বছর কেটে গিয়েছে। কিন্তু এখনও তাঁর মৃত্যুর কারণ জানতে পারিনি কেউই। ২০২০ সালে ১৪ জুন হঠাৎ-ই খবর পাওয়া যায়, মুম্বইয়ের নিজের বাসভবনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩২ বছর। তবে তাঁর মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। অভিনেতার পরিবার এখনও বিশ্বাস করে যে, সুশান্তকে হত্যা করা হয়েছে। মৃত্যুর পরেই অভিনেতার গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছিল। এক মাস জেল খাটার পর তিনি জামিনে মুক্তি পান। গতবছর সঠিক প্রমাণের অভাবে সুশান্তের মামলা ক্লোজ করে দেয় সিবিআই এবং রিয়া চক্রবর্তীকেও বেকসুর খালাস করে দেওয়া হয়। তবে এখনও সুশান্তের পরিবার জানতে চায়, কী ভাবে অভিনেতার মৃত্যু হয়েছে!

সম্প্রতি একটি শোয়ে সুশান্তের উপস্থিতি নিয়ে তাঁর দিদি শ্বেতা জানান, সুশান্ত এই পৃথিবীতে না থাকলেও, এখনও তিনি তাঁর উপস্থিতি অনুভব করেন। তিনি স্বপ্নেও সুশান্তকে দেখেন। সেখানেই ঘণ্টার পর ঘণ্টা তাঁর সঙ্গে কথা বলেন। তাঁকে জড়িয়ে ধরেন। ধ্যানের মধ্যেও সুশান্তকে অনুভব করেন। ভাইয়ের চিতাভস্ম পটনার বাড়িতে তাঁর ঘরেই রাখা ছিল। সেই রাতে, সুশান্ত তাঁর সঙ্গে কথা বলতে এসেছিল। অনেক প্রশ্ন তিনি জিজ্ঞাসা করেছিলেন সুশান্তকে। শেষে তাঁর গালে একটি চুমু খেয়ে চলে যান সুশান্ত।

ওই শোয়ে শ্বেতা আরও বলেন, ‘সুশান্তের মৃত্যুর বেদনা বহুবার অনুভব করেছি। যখন ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছিলাম, তখন আমি ক্যালিফোর্নিয়ায় ছিলাম। সেখানে রাত ছিল, আমি আমার বিছানায় ছিলাম। যেইমাত্র শুনলাম সুশান্ত আর নেই, আমার শরীরটা যেন অসাড় হয়ে গেল। আমি উচ্চস্বরে কাঁদতে শুরু করলাম। আমার ভাইয়ের দেহ দাহ করার সময়ে আমি কোভিডের কারণে ভারতে আসতে পারিনি। আমি আমার ভাইকে শেষ বিদায়ও জানাতে পারিনি। সুশান্ত মহেন্দ্র সিং ধোনির বায়োপিক, ‘এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’-তে অভিনয় করেছিলেন। এই ছবিটি সুশান্তের কেরিয়ারকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিল। সুশান্তের মৃত্যু চলচ্চিত্র জগতের জন্য একটি বড় ধাক্কা ছিল। তবে, অভিনেতার মৃত্যুর পর ধোনি আমাদের পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ করেননি। এতে আমরা এখনও ব্যথিত।’

জোর ধাক্কা ট্রাম্পের, মার্কিন সেনেটে জয়ী মুসলিম প্রার্থী আল সাইদ

সুস্বাদু নিরামিষ পদের তালিকায় রাখুন ডাব-মালাই ছানা, বানিয়ে ফেলুন সহজেই

পন্টিংয়ের রেকর্ড ভেঙে ওয়ানডেতে ইতিহাস গড়লেন বিরাট

‘দীপাবলির পর পঞ্চায়েত দফতরে ৭ হাজার শূন্যপদে নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ডিউটির মাঝেই মর্মান্তিক পরিণতি! গুলিতে মৃত্যু কনস্টেবলের, চাঞ্চল্য দুর্গাপুরে

মিড টার্ম নির্বাচনে ধরাশায়ী ট্রাম্প, সেনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা

কালীপুজোর আগে দাম বাড়ল সোনার, শহরে আজকে দর কত? জেনে নিন

এমবাপেকে টপকে ১৯ বছরেই চ্যাম্পিয়নস লিগে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ইয়ামাল

জামিন পেয়েও স্বস্তি নেই, আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে তলব ED-র

ভারতীয় বোলারদের দাপট, গিলদের ১৮৬ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

‘আমি প্রার্থী হলে জিততাম’, মধ্যবর্তী নির্বাচনে হারের ইঙ্গিত মিলতেই সাফাই ট্রাম্পের

রুপোর মূর্তি কালো হয়ে গিয়েছে? কীভাবে করবেন উজ্জ্বল? রইল কিছু টিপস

পালাবদলের রাজ্যে রবীন্দ্র সরোবরে ফিরছে ছট পুজো, ঘোষণা অগ্নিমিত্রার

MacBook নিন চাকরি ছাড়ুন! ছাঁটাইয়ের পর কর্মীদের একাধিক সুবিধা দিচ্ছে Canva