রঙের উৎসবে মাতোয়ারা গোটা বলিউড এবং দক্ষিণী তারকারা

এরপর তাঁদের হোলি পার্টিতে যোগ দেন দিশা পাটানি। ওদিকে রবিনা ট্যান্ডন ও তাঁর মেয়ে রাশা ট্যান্ডন হোলি খেলার পর পাপারাজ্জিদের মিষ্টি বিতরণ করেন। এছাড়া নিজেদের বাড়িতে হোলিতে মাতেন অঙ্কিতা লোখন্ডে এবং ভিকি জৈন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রঙের উৎসবে মাতোয়ারা গোটা দেশ। পিছিয়ে নেই তারকারাও। বলিউড, টলিউডের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও হোলির আবহ। বলিউডের কেউ বাকি নেই! একদিকে যেমন অক্ষয় কুমার, টাইগার শ্রফ, অন্যদিকে দক্ষিণী সুপারস্টার রাম চরণ, আল্লু অর্জুন-সহ সকলেই আজ রঙের উৎসবে মেতেছেন। নতুন বিবাহিত তারকা দম্পতিরাও আজ রঙের খেলায় মাতোয়ারা। এদিন আবার কোনও কোনও তারকাদের বাড়িতে হোলি পার্টিরও আয়োজন করা হয়েছিল। অভিনেত্রী শাবানা আজমির হোলি পার্টিতে বলিউডের তারকারা এসেছিলেন।

ফারহান আখতার, রবিনা ট্যান্ডন, নীনা গুপ্তা, দিয়া মির্জা, দিব্যা দত্ত-সহ আরও অনেক বলিউড সেলিব্রিটিরা শাবানা আজমির মনোরম এবং অন্তরঙ্গ হোলি উৎসবে যোগ দিয়েছেন। এদিকে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানিও তাঁদের বিয়ের দ্বিতীয় দোল উৎসব পালন করেছেন। এছাড়া কৃতি খারবান্দা, রকুল প্রীত সিং এবং জ্যাকি ভাগনানিরাও তাঁরা তাঁদের পরিবারের সঙ্গে বিয়ের প্রথম দোল উদযাপন করেছেন। অক্ষয় কুমার ও টাইগার শ্রফ এই মূহুর্তে তাঁদের আসন্ন ছবি ‘বড়ে মিঞা ছোটে মিঞা’-র প্রচারে ব্যস্ত।এদিন টাইগার প্র্যাঙ্ক করে অক্ষয় কুমারকে রং লাগাতে গিয়ে নিজেই ফেসে যান। এরপর নিজেই গায়ে রং ঢেলে দেন টাইগার। মজার এই ভিডিওটি পোস্ট করে সকলকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন অক্ষয় কুমার।

এরপর তাঁদের হোলি পার্টিতে যোগ দেন দিশা পাটানি। ওদিকে রবিনা ট্যান্ডন ও তাঁর মেয়ে রাশা ট্যান্ডন হোলি খেলার পর পাপারাজ্জিদের মিষ্টি বিতরণ করেন। এছাড়া নিজেদের বাড়িতে হোলিতে মাতেন অঙ্কিতা লোখন্ডে এবং ভিকি জৈন। হেমা মালিনীও লোকসভা নির্বাচনে প্রচারে বেরিয়ে সবার সঙ্গে হোলি খেলেন। এদিকে আসন্ন ছবি ফ্যামিলি স্টারের গানে রঙের উৎসবে মেতে ওঠেন বিজয় দেবেরকোন্ডা এবং ম্রুণাল ঠাকুর। এছাড়া আল্লু অর্জুন এবং রা চরণও তাঁদের পরিবারের সঙ্গে হোলিতে মেতে ওঠেন। এদিকে বিদেশী স্বামীকে নিয়ে দেশের মাটিতে হোলি খেলায় মেতে ওঠেন প্রীতি জিন্টা, প্রিয়াঙ্কা চোপড়ারা। শর্মিলা ঠাকুরের বাড়িতেও চলে রঙের উৎসব। যেখানে সামিল হন, করিনা কাপুর, সইফ আলি খান, সোহা আলি খান এবং কুণাল খেমুরা। সব মিলিয়ে রঙের উৎসবে মেতে উঠেছেন গোটা দেশ। এদিকে দিনভর মামাবাড়িতে রঙ খেললেন অমিতাভের নাতনি নভ্যা। আর রণদীপ হুডাও বিয়ের পর প্রথম হোলি খেললেন স্ত্রীর সঙ্গে।

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫