প্রয়াত কিংবদন্তী প্রযোজক গৌতম রাজু গারু

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত প্রবীণ তেলেগু চলচ্চিত্র প্রযোজক গৌতম রাজু গারু (Gautham Raju Garu)। আজ অর্থাৎ ৬ জুলাই ভোররাতে হায়দ্রাবাদে নিজের বাড়িতেই মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল, ৬৮ বছর। তবে শারীরিক অনেক সমস্যায় ভুগছিলেন তিনি। দক্ষিণী ইন্ডাস্ট্রির এত বড়মাপের একজন প্রযোজকের মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকাহত গোটা তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি। প্রযোজকের মৃত্যুতে তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন, একাধিক দক্ষিণী তারকা। জুনিয়র এনটিআর, চিরঞ্জীবী, রাম চরণ, সাই ধরম তেজ, মনোজ মাঞ্চুসহ অনেকেই গৌতম রাজু পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। রাম চরণ, চিরঞ্জীবী এবং এনটিআর সবাই তাঁকে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন। তেলেগু চলচ্চিত্র সম্পাদক গৌতম রাজু প্রায় ১০০০টি চলচ্চিত্রে প্রযোজনা করেছিলেন। আজই তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। গৌতম রাজু ১৯৫৪ সালে তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছিলেন। তবে শুধু একটি ভাষায় নয়, বিভিন্ন ভাষাতে তিনি কাজ করেছেন। তাঁর কিছু বিখ্যাত চলচ্চিত্রের মধ্যে রয়েছে, আদিত্য 369, ঠাকুর, রেস গুররাম, গোপালা গোপালা গব্বার সিং, কাটমারায়ুডু। তাঁর সাম্প্রতিক চলচ্চিত্র ছিল মোসগাল্লু এবং সান অফ ইন্ডিয়া।

রাম চরণ সোশ্যাল মিডিয়ায় গিয়ে লিখেছেন, “তাঁর মৃত্যু শিল্পের জন্য অভূতপূর্ব ক্ষতি। গৌতমরাজু গারু। আপনার কাজ চিরকাল মূল্যবান থাকবে।”  

মেগাস্টার চিরঞ্জীবী তাঁর পোস্টে লিখেছেন,”গৌতম রাজুর মতো একজন সম্পাদককে হারানো সত্যই দুর্ভাগ্যজনক। তিনি একজন ভদ্র মানুষ ছিলেন কিন্তু তাঁর সম্পাদনা ছিল তীক্ষ্ণ। অল্প কথার মানুষ, সম্পাদনায় তাঁর দক্ষতা সীমাহীন। একজন মৃদুভাষী মানুষ ছিলেন তিনি। তিনি আমার অনেক চলচ্চিত্রে সম্পাদক হিসাবে কাজ করেছিলেন। তাঁর চলে যাওয়া আমার এবং চলচ্চিত্রের জন্য একটি ব্যপক ক্ষতি। আমি তাঁর পরিবারকে আন্তরিক সমবেদনা জানাই।

জুনিয়র এনটিআর গৌতম রাজুর সঙ্গে তাঁর আদি ছবিতে কাজ করেছিলেন, যার জন্যে সম্পাদককে একটি নন্দী পুরস্কার দেওয়া হয়েছিল।

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব